মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষা বোর্ড

এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?

এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
রাজধানীর শীর্ষ ৮টি স্কুল
এসএসসি পরীক্ষায় গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫। কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। তবে সামগ্রিক ফলাফলে পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর মধ্যে রাজধানীর শীর্ষ কলেজগুলো বরাবরের মতোই সাফল্যের ধারা ধরে রেখেছে।

এক নজরে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত দেখে নেওয়া যাক

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ: রাজধানীর কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২ হাজার ৭২৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ জন।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩ হাজার ৪০৫ জন পাশ করেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৪৯ জন। পাসের হার ৯২ দশমিক ২৩ শতাংশ।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এবার ২ হাজার ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাু করেছে ২ হাজার ৭৩ জন। পাশের হার ৯৭.৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ: বরাবরের মতো নজরকাড়া সাফল্য ধরে রেখেছে ডেমরায় ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এবার প্রতিষ্ঠানটিতে ৯৯.৫৯ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৫৪, ব্যবসায় শিক্ষায় ২৭ এবং মানবিক বিভাগে ১২ জন রয়েছে। ইংলিশ ভার্সনের ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।

রাজউক উত্তরা মডেল কলেজ: রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ শতভাগ পাশের সাফল্য ধরে রাখার পাশাপাশি প্রতিষ্ঠানটির বেশির ভাগ শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫। এবার প্রতিষ্ঠানটির ৯০৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

মাইলস্টোন কলেজ: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ ১ হাজার ৪৮৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ: ঢাকার সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রেসিডেনসিয়াল মডেল কলেজ অন্যতম। এবারের ফলাফলেও তার প্রমাণ মিলেছে। এবার ৬৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ দশমিক ৬৯ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০০ জন।

হলিক্রস গার্লস হাই স্কুল: রাজধানীর ঐতিহ্যবাহী হলিক্রস গার্লস হাইস্কুলে এবারও শতভাগ পাশ করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ বলেন, পরীক্ষার্থীদের একাগ্রতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত নিবিড় তদারকির ফলেই তারা ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পেরেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, এবার সারা দেশে গড় ফল খারাপ। সেটার প্রভাব আমাদের এখানেও কিছুটা আছে। তবে বিগত কয়েক বছরের যে ধারাবাহিকতা, তাতে খুব বেশি ছেদ ঘটেনি।

সম্পর্কিত খবর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে education-board

২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ, আর শেষ হবে ১৫ এপ্রিল। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। আজ সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সময়সূচি প্রকাশ করে।

যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ education-board

যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রোববার শোকজ করা হয়েছে। পাঁচ কর্মদিবসে শোকজের জবাব দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী। গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে জানানো হয় শতভাগ ফেল করা মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১১।

একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ education-board

একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ

প্রতিবেদক: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এ প্রক্রিয়া শেষ করে শ্রেণিকক্ষে যেতে শিক্ষার্থীদের প্রায় তিন মাস সময় লাগতে পারে। একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালার খসড়াও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আজ রবিবার এ নীতিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়।

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন education-board

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন

প্রতিবেদক: সংগৃহীত

প্রায় দুই দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। তবে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য সুযোগ পাচ্ছে। ফল প্রকাশের পরদিন (১১ আগস্ট) থেকে আবেদন শুরু হয়েছে, অনলাইনে যা চলবে আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।