মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ

যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ
যশোর শিক্ষা বোর্ড
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ১১ স্কুলে শতভাগ ফেল করেছে। শতভাগ ফেল করা ১১ স্কুলের মধ্যে রয়েছে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (পরীক্ষার্থী ১ জন) ও চান্দুয়া সমসকাটি গার্লস হাইস্কুল (৩ জন), শার্শা উপজেলার সাড়াতলা জুনিয়র গার্লস হাইস্কুল (২ জন) ও মুক্তিযোদ্ধা জিকেজিএস সেকেন্ডারি গার্লস স্কুল (১ জন); সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা নাইসা সেকেন্ডারি স্কুল (৭ জন), আশাশুনি উপজেলার গোদারা সেকেন্ডারি স্কুল (৪ জন), দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুখালি সেকেন্ডারি স্কুল (৪ জন)।

এছাড়াও শ্যামনগর উপজেলার সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় (৪ জন); খুলনার ডুমুরিয়া উপজেলার কাতেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (৪ জন) ও খালিশপুরের আসমা সরওয়ার ইসলামিক উচ্চ বিদ্যালয় (৪ জন) এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার ডি এন একতা বালিকা উচ্চ বিদ্যালয়ে (২ জন) পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করে। শতভাগ ফেল করা স্কুলের জন্য যশোর শিক্ষাবোর্ডের ক্ষুন্ন হয়েছে। সেইসাথে কেন শতভাগ ফেল করলো তার কারণ অনুসন্ধান করার জন্য ওইসব স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১১ স্কুলে শতভাগ ফেল করেছে এটা শিক্ষাবোর্ডে সম্মান ক্ষুন্ন করেছে। সেইজন ১১ স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব দেয়ার পর এসব বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ফেল করার কারন খুঁজে বের করতে কমিটিও গঠন করা হবে।

সম্পর্কিত খবর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে education-board

২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ, আর শেষ হবে ১৫ এপ্রিল। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। আজ সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সময়সূচি প্রকাশ করে।

একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ education-board

একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ

প্রতিবেদক: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এ প্রক্রিয়া শেষ করে শ্রেণিকক্ষে যেতে শিক্ষার্থীদের প্রায় তিন মাস সময় লাগতে পারে। একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালার খসড়াও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আজ রবিবার এ নীতিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়।

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন education-board

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন

প্রতিবেদক: সংগৃহীত

প্রায় দুই দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। তবে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য সুযোগ পাচ্ছে। ফল প্রকাশের পরদিন (১১ আগস্ট) থেকে আবেদন শুরু হয়েছে, অনলাইনে যা চলবে আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।

এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত? education-board

এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?

প্রতিবেদক: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫। কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। তবে সামগ্রিক ফলাফলে পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর মধ্যে রাজধানীর শীর্ষ কলেজগুলো বরাবরের মতোই সাফল্যের ধারা ধরে রেখেছে।