শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

এনা বাসের ধাক্কায় জালাল আহমেদের মৃত্যু, চালক পলাতক

এনা বাসের ধাক্কায় জালাল আহমেদের মৃত্যু, চালক পলাতক
এনা বাসের ধাক্কায় জালাল আহমেদের মৃত্যু
রাজধানীর তুরাগ থানাধীন ধউর কালুমিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ‘এনা পরিবহন’-এর একটি দ্রুতগামী এসি বাসের ধাক্কায় মীর জালাল আহমেদ (৫০) নামে এক পোশাক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬, আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে তিনি এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।

নিহত মীর জালাল আহমেদ ঢাকা-১৮ আসনের ধউর এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি প্রত্যাশা সংলগ্ন দেওড়া এলাকার একটি সোয়েটার কারখানায় উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে (নাফিন) ও এক মেয়ে (জিনিয়া) সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জালাল আহমেদ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ডিপো থেকে কাউন্টারের উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বেপরোয়া গতির এসি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ব- ১৫-০৩১০) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার দিনই (১৬ সেপ্টেম্বর) নিহতের পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এলেও চালককে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এনা পরিবহন কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। নিহতের ছেলে নাফিন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিবরণ ও ঘাতক বাসের ভিডিও প্রকাশ করে বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ এবং পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে পলাতক বাসচালককে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক latest

অবসরজীবনে ৫০ লাখ টাকায় শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

অবসরের পর নিজের পেনশন, ধান ও আম বিক্রির অর্থ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছেন নওগাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। ৯০ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত ‘প্রকৃতির পাঠশালা’ শিশুদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত।

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা latest

ইয়ামাল-হাফিনিয়ার ঝলকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

প্রতিবেদক: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের এক গোল এবং অধিনায়ক রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইউরোপের মঞ্চে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ latest

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

প্রতিবেদক: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত সম্রাটের পাঠানো নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য latest

সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পুরোনো পরীক্ষার্থীদের জন্য

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।