মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

এডাস্টে কৃষিতে GIS ও Remote Sensing-এর প্রয়োগ নিয়ে ওয়ার্কশপ

এডাস্টে কৃষিতে GIS ও Remote Sensing-এর প্রয়োগ নিয়ে ওয়ার্কশপ
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) এগ্রিবিজনেস বিভাগ এবং সেন্টার ফর জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স, প্লানেটরি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেম (CGIPSS)-এর যৌথ উদ্যোগে ‘Application of GIS and Remote Sensing in Agriculture’ শীর্ষক একটি ওয়ার্কশপ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন । তিনি প্রথাগত কৃষিকে প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষিতে রূপান্তরে এ ধরনের প্রশিক্ষণ ও ওয়ার্কশপের গুরুত্ব তুলে ধরেন।

কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের অধ্যাপক ড. এম. শফিক-উর রহমান । তিনি কৃষি ব্যবস্থাপনা, শস্য পর্যবেক্ষণ, ভূমি ব্যবহার বিশ্লেষণ ও আবহাওয়া পূর্বাভাসে জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তির কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম । সভাপতির বক্তব্যে তিনি কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এগ্রিবিজনেস বিভাগের শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান।

এ সময় এগ্রিবিজনেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান , CGIPSS-এর পরিচালক অধ্যাপক ড. এম. রেজাউল হক খান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কীনোট সেশন শেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সমাপনী বক্তব্য অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে দিনব্যাপী এই ওয়ার্কশপের সফল সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।