মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ভর্তি পরীক্ষা

একাদশে আবেদন, ফলাফল, ভর্তি, ক্লাস শুরু—ভর্তি নীতিমালার খসড়ায় যা যা আছে

CampusLenz
চলতি বছরের মাধ্যমিকের ফলাফল চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। এবার কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়ায় নামার পালা শিক্ষার্থীদের। জানা গেছে, ভর্তির প্রক্রিয়া শেষ করতে এবার অন্তত তিনমাস লেগে যাবে শিক্ষার্থীদের। এরপর ক্লাসে যাবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহে সেটা চূড়ান্ত করা হবে। খসড়ায় একাদশ শ্রেণিতে আবেদন, ফলাফল, ভর্তি ও ক্লাস শুরু প্রভৃতির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এবারও ভর্তিতে অনলাাইনে আবেদন গ্রহণ করা হবে।

সূত্র জানায়, ভর্তি নীতিমালার খসড়ায় অনলাাইনে আবেদন গ্রহণ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পতি চলবে ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন ৬ অক্টোবর গ্রহণ করা হবে এবং পছন্দক্রম পরিবর্তনও একই দিনে করা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১০ অক্টোবর প্রকাশ করা হবে। শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ফল প্রকাশের পর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত করা যাবে।

২য় পর্যায়ের আবেদন ১৪ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত করা যাবে। পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল ১৯ অক্টোবর প্রকাশ করা হবে। ২য় পর্যায়ের আবেদনের ফলও ১৯ অক্টোবর প্রকাশ করা হবে। ২য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ২য় পর্যায়ের ফল প্রকাশের পর থেকে ২১ অক্টোবর পর্যন্ত করা যাবে।

৩য় পর্যায়ের আবেদন গ্রহণ ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত করা যাবে। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল ২৬ অক্টোবর পর্যন্ত করা যাবে। ৩য় পর্যায়ের আবেদনেরে ফল ২৬ অক্টোবর প্রকাশ করা হবে।

৩য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে) ৩য় পর্যায়ের ফল প্রকাশের পর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

সর্বশেষ মাইগ্রেশনের ফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। আর কলেজে ভর্তি ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। সর্বশেষ একাদশে ক্লাস শুরু হবে ৮ নভেম্বর থেকে।

সম্পর্কিত খবর

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা admission

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদক: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয় admission

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সামনে রেখে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রস্তুতি। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সহ মোট ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাবি ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ যা জানা গেল admission

জাবি ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ যা জানা গেল

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, করবেন যেভাবে admission

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, করবেন যেভাবে

প্রতিবেদক: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল (রবিবার) বিকেল ৪টায়। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টোম্বর রাত ১২টা পর্যন্ত। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।