মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ভর্তি পরীক্ষা

জাবি ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ যা জানা গেল

জাবি ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ যা জানা গেল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম।

‎রবিবার (১৬ আগস্ট) ডেইলি ক্যাম্পাসের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এ তথ্য জানান। ‎প্রো-ভাইস-চ্যান্সেলর বলেন, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতে কয়েকটি কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

‎ ‎বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরিদর্শনকারী কমিটিগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো, পরীক্ষা পরিচালনার সক্ষমতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যাচাই করেছে। তবে কোথায় কোথায় পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ‎

‎রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘এখনো সব জায়গা পরিদর্শন করা সম্ভব হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই রংপুরসহ কোনো বিভাগেই পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ ‎

প্রসঙ্গত, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গত ৮ জুলাই চারটি উপ-কমিটি গঠন করা হয়। এসব কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিচালনার পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ভর্তি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত খবর

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা admission

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদক: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয় admission

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সামনে রেখে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রস্তুতি। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সহ মোট ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, করবেন যেভাবে admission

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, করবেন যেভাবে

প্রতিবেদক: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল (রবিবার) বিকেল ৪টায়। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টোম্বর রাত ১২টা পর্যন্ত। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

CampusLenz
admission

একাদশে আবেদন, ফলাফল, ভর্তি, ক্লাস শুরু—ভর্তি নীতিমালার খসড়ায় যা যা আছে

প্রতিবেদক: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিকের ফলাফল চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। এবার কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়ায় নামার পালা শিক্ষার্থীদের। জানা গেছে, ভর্তির প্রক্রিয়া শেষ করতে এবার অন্তত তিনমাস লেগে যাবে শিক্ষার্থীদের। এরপর ক্লাসে যাবেন তারা।