উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত হয়
দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির এ আয়োজন নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দিনাজপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক, সামাজিক ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যাণ সমিতি এবং আয়োজনে ছিল দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শাখা।
আয়োজনে: দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শাখা। সার্বিক তত্ত্বাবধানে: ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যাণ সমিতি। স্থান: ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যাণ সমিতির কার্যালয়, আমির টাওয়ার, চান মিয়া হাউজিং, ঢাকা।
সম্পর্কিত খবর
education
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
প্রতিবেদক: সংগৃহীতমোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান রহমান। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
education
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জাতীয় সেমিনার
প্রতিবেদক: সংগৃহীতবাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং শ্রম অভিবাসননির্ভর সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে রূপান্তরের লক্ষ্যে ঢাকায় একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) যৌথ উদ্যোগে ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের পুনর্বিন্যাস’ শীর্ষক এ সেমিনার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
education
রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন
প্রতিবেদক: সংগৃহীতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা দিতে দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’-এর আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগ। ক্যাম্পটি ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রায় ১৫ ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা করানোর সুযোগ রয়েছে।
education
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
প্রতিবেদক: সংগৃহীতদেশের মাধ্যমিক পর্যায় থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে প্রায় সাড়ে ৯ লাখ। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে সবচেয়ে বেশি, চার লাখের মতো। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ শিক্ষা পরিসংখ্যানে (২০২৫) এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি ব্যানবেইস থেকে এটি প্রকাশ করা হয়।