সোমবার; 09 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 09 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

উত্তরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “ইউইউ ইনোভেটক্স ২০২৬” — প্রযুক্তি, গবেষণা ও সংস্কৃতির এক ঐতিহাসিক মিলনমেলা সম্পন্ন

উত্তরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “ইউইউ ইনোভেটক্স ২০২৬” — প্রযুক্তি, গবেষণা ও সংস্কৃতির এক ঐতিহাসিক মিলনমেলা সম্পন্ন
উত্তরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “ইউইউ ইনোভেটক্স ২০২৬
ঢাকা: উত্তরা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে এবং HOQUE CONSULTANCY-এর প্রেজেন্টেশনে আয়োজিত “ইউইউ ইনোভেটক্স ২০২৬ - আইডিয়া, রিসার্চ অ্যান্ড এআই প্র্যাকটিস” গতকাল (১১ আগস্ট ২০২৬) উত্তরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক কর্মশালা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে একটি অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্ট, যেখানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী আইডিয়া, গবেষণা কাজ, প্রোটোটাইপ এবং R&D প্রজেক্ট উপস্থাপন করেন। চার সদস্যের দল গঠন করে অংশগ্রহণকারীরা তাদের প্রজেক্টের মাধ্যমে সমসাময়িক সমস্যার সমাধান প্রদর্শন করেন।
বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে শীর্ষ তিনটি দলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সকল নিবন্ধিত অংশগ্রহণকারীকে ডিজিটাল সার্টিফিকেট অব পার্টিসিপেশন প্রদান করা হয়।
দিনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল “How AI Is Reshaping the Software Industry” শীর্ষক AI Workshop। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান Astha IT-এর বিশেষজ্ঞদের নেতৃত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় Astha IT-এর:
Senior Manager - HR, খন্দকার মেহেদী হাসান
Software Engineer II, মো. মিনহাজুল আবেদিন
Software Engineer III, মো. আয়ানেত রাফি খান
শিক্ষার্থীদের মাঝে AI প্রযুক্তির বর্তমান প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষার্থীরা সরাসরি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা ও প্রশ্ন করার সুযোগ পান, যা তাদের ক্যারিয়ার গঠনে নতুন দিগন্ত উন্মোচন করে।
বিশ্ববিদ্যালয়ও তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

দিনের শেষভাগে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার প্রদর্শন ঘটে। AI Workshop এবং Poster Presentation-এর অংশগ্রহণকারীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে CSE বিভাগের পাশাপাশি সহায়তা করে:
UU CSE Cultural Club
UU Machine Learning Club
UU Computer Programming Club
এছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের Office of External Affairs (OEA) এবং Event Partner হিসেবে EventVerse অনুষ্ঠানটির প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগের চেয়ারম্যান এবং আয়োজক কমিটির প্রধান উদ্যোক্তারা জানান,
“ইউইউ ইনোভেটক্স ২০২৬ শুধুই একটি ইভেন্ট নয়, এটি আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই ধরনের আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।”
আয়োজক:
Department of Computer Science & Engineering
Uttara University, Dhaka, Bangladesh

ইভেন্ট পার্টনার:
EventVerse

সম্পর্কিত খবর

বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে শীর্ষ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত education

বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে শীর্ষ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত

প্রতিবেদক: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর এবং বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।