শনিবার; 26 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 26 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের

ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের
ইসলামী বিশ্ববিদ্যালয়
জানা গেছে, ওই প্রেমিক যুগলের মধ্যে তরুণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং তরুণী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেসে থাকেন। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নিরাপত্তা কর্মীদের হাতে হস্তান্তর করেন। পরে প্রক্টর অফিসে আনা হলে স্বীকারোক্তি দিয়ে বিয়ের সম্মতি দেয় প্রেমিক যুগল। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সিদ্ধান্তে কাল (২৬ সেপ্টেম্বর) উভয় পক্ষের পিতামাতার উপস্থিতিতে বিয়ে পড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আটককৃত ছাত্র জানান, গত ৭/৮ মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তাছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।

স্থানীয়রা জানায়, তারা কয়েকমাস ধরে নিয়মিত নির্জন জায়গায় বসে। তাদের গতিবিধি লক্ষ্য রেখে এবার হাতেনাতে ধরে তারা। পরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “দুই শিক্ষার্থকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞেসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয়। পরে বিয়ের সম্মতি জানান তারা। বাবা-মাকে আহ্বান করবো। তারপর বিয়ে দিয়ে দিব। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া মেয়েটি যে মেসে থাকে ওই মেস মালিককে তলব করবো, যেহেতু সাড়ে ৮টার মধ্যে মেসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।”

সম্পর্কিত খবর

পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু education

পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু

প্রতিবেদক: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীন দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম ভাইভাতেই সফল জান্নাতুল education

ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম ভাইভাতেই সফল জান্নাতুল

প্রতিবেদক: সংগৃহীত

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সুযোগ না পাওয়ার পর দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়ার কথা ভেবেছিলেন জান্নাতুল আয়েশা। সেই সময় এক বড় ভাইয়ের পরামর্শে আইন বিভাগে ভর্তি হন তিনি। তখন হয়ত জানতেন না, এই সিদ্ধান্তই একদিন তাকে নিয়ে যাবে বিচারকের আসনে। দীর্ঘদিনের পরিশ্রম, মা-বাবার অনুপ্রেরণা, শিক্ষকদের দোয়া ও নিজের ওপর বিশ্বাসকে সঙ্গী করে অবশেষে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সফল হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা education

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা

প্রতিবেদক: সংগৃহীত

আবাসন সংকট নিরসনে নির্মিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ তলাবিশিষ্ট বেগম খালেদা জিয়া হল চালুর এক বছর পেরিয়ে গেলেও এখনো লিফট চালু হয়নি। ৩৫০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করা হলে বর্তমানে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিন ১০ তলা ভবনে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ক্লাসের ফাঁকে হলে যাওয়া, খাবার খাওয়া এবং অসুস্থ শিক্ষার্থীদের নিচে নামানো নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা তিন বিভাগে education

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা তিন বিভাগে

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। এটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।