শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ব্রেকিং নিউজ

ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ১০

ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ১০
ইনানী রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ১০
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী রয়েছেন। একই পরিবারের ছয় সদস্যের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও শিক্ষাঙ্গনে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রিসোর্টের ভেতরে অবস্থানরত পর্যটকেরা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

নিহত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেলিতা মেহেজাবিন আলভির নাম জানা গেছে।

পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তাঁরা। জানা গেছে, নিহত ছয়জন একই পরিবারের সদস্য। পরিবারের মোট নয়জন সদস্য ওই রিসোর্টে অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফায়ার সার্ভিস এর আগে রিসোর্টটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্ক করেছিল এবং নিরাপত্তাব্যবস্থা উন্নয়নের নির্দেশনা দিয়েছিল।

ঘটনাটি পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, ভবনের অনুমোদন যাচাই এবং নিয়মিত তদারকির প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যাপ তৈরি করলেন চবি শিক্ষার্থী breaking-news

চাকরি, ভর্তি ও ক্লাস-পরীক্ষার প্রস্তুতি সহজে এআইনির্ভর অ্যাপ তৈরি করলেন চবি শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে সময় কাটান অনেক শিক্ষার্থী। অথচ চাকরি কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তাদের অনেককেই মডেল টেস্ট ও অনুশীলনের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুতির এই ব্যয় অনেক সময় বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রলিংয়ের অভ্যাসকে শেখার সুযোগে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি অ্যাপ ‘Porikkhadaw Al’ তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি breaking-news

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

প্রতিবেদক: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ের ঘটনায় মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় breaking-news

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

প্রতিবেদক: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু breaking-news

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

প্রতিবেদক: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে আট শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামে তিনটি জাহাজ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে।