রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর
বাবর আজম
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। হেডিংলিতে চোটের কারণে তাঁর না খেলার খবর নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সরফরাজ জানিয়েছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন সালমান আগা।’

গত শুক্রবার কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে জানানো হয়েছিল, বাবর দলের পরবর্তী অনুশীলন সেশনেও যোগ দেবেন। তবে শেষ পর্যন্ত এই চোটই তাঁকে ছিটকে দিল প্রথম টেস্ট থেকে।

প্রথম টেস্টে না পেলেও বাবরকে দ্বিতীয় টেস্টে পেতে আশাবাদী পাকিস্তান কোচ। সরফরাজ জানিয়েছেন, ‘মেডিক্যাল দল বাবরকে পর্যবেক্ষণে রাখছে। তার আঙুলে বেশ ব্যথা আছে। দ্বিতীয় টেস্টের আগে এখনো কয়েক দিন সময় আছে। আশা করি, এর মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

ইংল্যান্ড সিরিজের আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর সেখানে দুই টেস্টেই ফিফটি করেন।

ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে।

সম্পর্কিত খবর

সিথির ৯৫ রানের ঝলমলে ইনিংস, ৫১ রানে জিতল তেজকুনিপাড়া cricket

সিথির ৯৫ রানের ঝলমলে ইনিংস, ৫১ রানে জিতল তেজকুনিপাড়া

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা নারী ক্রিকেটের প্রথম বিভাগ বাছাইপর্বের টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মানতাসা তালুকদার সিথি। তাঁর ৬৭ বলে ৯৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে ৫১ রানের জয় পেয়েছে তেজকুনিপাড়া ক্রিকেট ক্লাব। ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সিথি।

৬৯ বলে ২০৬ রানের ইনিংস আসিফ আমিরের, অরুণ চন্দ্র হাই স্কুলের জয় cricket

৬৯ বলে ২০৬ রানের ইনিংস আসিফ আমিরের, অরুণ চন্দ্র হাই স্কুলের জয়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি ম্যাচে এম এ সাত্তার স্কুলের বিপক্ষে মাত্র ৬৯ বলে ২০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে অরুণ চন্দ্র হাই স্কুলের শিক্ষার্থী আসিফ আমির। তার ৩০টি চার ও ১১টি ছক্কায় সাজানো ইনিংসে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩১৬ রান। ম্যাচে জয়লাভ করে অরুণ চন্দ্র হাই স্কুল।

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ cricket

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

ইন্দোনেশিয়াকে হারিয়ে নারী এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার সামনে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করতে লঙ্কানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য পূরণের পথও অনেকটাই সহজ হয়ে যাবে।

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে cricket

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে

প্রতিবেদক: সংগৃহীত

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে অভিজ্ঞ লেগস্পিনার গ্রায়েম ক্রেমারের ফেরার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার কুনদাই মাতিগিমু। ১৫ সদস্যের এই দলে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের অধিকাংশ ক্রিকেটারকেই ধরে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।