শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্রিকেট

৬৯ বলে ২০৬ রানের ইনিংস আসিফ আমিরের, অরুণ চন্দ্র হাই স্কুলের জয়

৬৯ বলে ২০৬ রানের ইনিংস আসিফ আমিরের, অরুণ চন্দ্র হাই স্কুলের জয়
৬৯ বলে ২০৬ রানের ইনিংস আসিফ আমিরের, অরুণ চন্দ্র হাই স্কুলের জয়

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী | ১৭ অক্টোবর ২০২৬

নোয়াখালী তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছে অরুণ চন্দ্র হাই স্কুলের শিক্ষার্থী আসিফ আমির। এম এ সাত্তার স্কুলের বিপক্ষে মাত্র ৬৯ বলে ২০৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেছে এই তরুণ ক্রিকেটার।

আসিফের ইনিংসে ছিল ৩০টি চার ও ১১টি ছক্কা। তার বিধ্বংসী ব্যাটিংয়ে অরুণ চন্দ্র হাই স্কুলের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩১৬ রান। ইনিংসজুড়ে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখে সে।

ম্যাচে অরুণ চন্দ্র হাই স্কুল জয়লাভ করে। তরুণ ক্রিকেটার আসিফ আমিরের এই ব্যতিক্রমী ইনিংস স্কুলপর্যায়ের ক্রিকেটে তার ব্যাটিং দক্ষতা ও সম্ভাবনার পরিচয় দিয়েছে।

সম্পর্কিত খবর

সিথির ৯৫ রানের ঝলমলে ইনিংস, ৫১ রানে জিতল তেজকুনিপাড়া cricket

সিথির ৯৫ রানের ঝলমলে ইনিংস, ৫১ রানে জিতল তেজকুনিপাড়া

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা নারী ক্রিকেটের প্রথম বিভাগ বাছাইপর্বের টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মানতাসা তালুকদার সিথি। তাঁর ৬৭ বলে ৯৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে ৫১ রানের জয় পেয়েছে তেজকুনিপাড়া ক্রিকেট ক্লাব। ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সিথি।

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ cricket

রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

ইন্দোনেশিয়াকে হারিয়ে নারী এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার সামনে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করতে লঙ্কানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য পূরণের পথও অনেকটাই সহজ হয়ে যাবে।

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে cricket

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে

প্রতিবেদক: সংগৃহীত

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে অভিজ্ঞ লেগস্পিনার গ্রায়েম ক্রেমারের ফেরার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার কুনদাই মাতিগিমু। ১৫ সদস্যের এই দলে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের অধিকাংশ ক্রিকেটারকেই ধরে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স cricket

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স

প্রতিবেদক: সংগৃহীত

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর ম্যাকাইয়ে যেন নিজেদের চেনা রূপে ফেরে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মাত্র দুই দিনেই বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। দলের এই ঘুরে দাঁড়ানোর পেছনে দুই ম্যাচের পারফরম্যান্সের বড় পার্থক্যকেই সামনে এনেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার দাবি, গত দুই দিনে অনেক কিছুই বদলে গেছে, আগের টেস্টে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল।