মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার
পাবিপ্রবির সাবেক ও বর্তমান পাঁচজন শিক্ষক
গবেষণাপত্রে লেখকত্ব ও প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে অসঙ্গতি, তথ্যসূত্র (রেফারেন্স) সংক্রান্ত ত্রুটি, চিত্রের ডুপ্লিকেশন, সন্দেহজনক ফলাফল ও উপসংহারসহ নানা ধরনের গবেষণা অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাঁচজন শিক্ষকের পাঁচটি গবেষণাপত্র প্রত্যাহার (রিট্র্যাক্ট) করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পিয়ার রিভিউ (বিশেষজ্ঞ মূল্যায়ন) প্রক্রিয়ায় কারচুপি, তথ্য ও গবেষণার ফলাফলে অসংগতি, প্লেজিয়ারিজম, একই তথ্য পুন:ব্যবহার, অপ্রাসঙ্গিক তথ্যসূত্র ও উদ্ধৃতি ব্যবহার করে সাইটেশন (উদ্ধৃতির সংখ্যা) বাড়ানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গবেষণাপত্রগুলো প্রত্যাহার করা হয়েছে।

আন্তর্জাতিকভাবে প্রত্যাহার হওয়া গবেষণাপত্র ও সংশিষ্ট সম্পাদকীয় নোটিশ সংরক্ষণকারী ‘রিট্র্যাকশন ওয়াচ’ ডাটাবেইজে সাম্প্রতিক অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।

এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পাঁচজন শিক্ষক এবং সাবেক একজন শিক্ষকের নাম রয়েছে। বর্তমান শিক্ষকরা হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাহমিনা তাসনীম নাহার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. এএইচএম ইফতেখারুল ফেরদৌস ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান। সাবেক একজন শিক্ষক হলেন গণিত বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. হারুনর রশীদ, যিনি বর্তমানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যাপনা করছেন।

তথ্য অনুযায়ী, প্রত্যাহার হওয়া ৫টি গবেষণা রেকর্ডের মধ্যে বিভাগভিত্তিক হিসাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন শিক্ষকের যৌথভাবে ১টি। যার মধ্যে অধ্যাপক ড. তাহমিনা তাসনীম নাহার বর্তমানে বিভাগের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান। গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলমের ১টি। তিনি টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে তালিকাভুক্ত হয়েছেন। পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলীর ১টি। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. এ এইচ এম ইফতেখারুল ফেরদৌসের ১টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গবেষণায় অনিচ্ছাকৃত ভুল হতে পারে তবে ইচ্ছাকৃতভাবে অন্যের গবেষণা বা তথ্য চুরি, জালিয়াতি কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ গুরুতর গবেষণা অনৈতিকতা। এ ধরনের অনিয়ম ভবিষ্যৎ গবেষণা, নীতিনির্ধারণ এবং বৈজ্ঞানিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই গবেষণায় নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

জানতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী বলেন, এটি নি:সন্দেহে খারাপ কাজ। কিন্তু প্রবন্ধ প্রত্যাহারের অনেকগুলো কারণ থাকে। আসলে এটা নির্ভর করে কি কারণে প্রত্যাহার হয়েছে তার ওপর। আমার ব্যাপারে যেটা হয়েছে, সেটা যদি আপনি নোটিশে দেখেন, একজন রিভিউয়ার তার দুইটা পেপার হাইড করার কারণে শুধুমাত্র রেফারেন্সের জন্য পেপারটা প্রত্যাহার করে নিয়েছে। তিনটা রেফারেন্স সামঞ্জস্যপূর্ণ নয় বলেছে তারা। আমি তাদেরকে মেইলও দিয়েছি, বলেছি বিষয়টার সাথে রেফারেন্সটা সাঞ্জস্যপূর্ণ ছিল।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাহমিনা তাসনীম নাহার বলেন, প্রত্যাহার আসলে বিভিন্ন কারণে হয়। অপ্রত্যাশিত ভূলের কারণেও হয়। আমার বিষয়ে যেটা হয়েছে ভূলবশত একটা উদ্বৃতির কারণে। সেটা হলো আমি যে রেফারেন্স ব্যবহার করেছি, সেটা সঠিক নয়, অন্য একটা রেফারেন্স হবে। রেফারেন্সে অসঙ্গতি এটা আমার ভুল ছিল। তারা আমাকে মেইল করে জানায়, আমিও তাদের মেইল করে জানিয়েছি হ্যাঁ আসলে রেফারেন্সটা ঠিক হয়নি। ওটা আমার ভুলবশত হয়েছে। সংশোধনের জন্য অনুরোধ করলেও তারা প্রত্যাহার করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, গবেষণা অনিয়মের বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম। এর আগে আনুমানিক ৭-৮ বছর আগে দুইজন শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগ পেয়েছিলাম। তখন একটি তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবো।

সম্পর্কিত খবর

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

প্রতিবেদক: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।