campus-news
নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ১১ অক্টোবর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্ট ২০২৬। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মির্জা মাহমুদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস সালাম সরকার। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং দলগত চেতনা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।