বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা
চুয়েট ভিসি
এদিকে সরকারের পক্ষ থেকে অধ্যাপক সায়েমকে মাত্র ৫৬ দিনের মাথায় কেন অব্যাহতি দেওয়া হলো, সে বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে আন্দোলনকারীরাও তাদের দাবি থেকে সরে আসছেন না। ফলে একদিকে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে সরকারের সিদ্ধান্ত বহাল রাখার অবস্থান। এক্ষেত্রে ডুয়েটকে উদাহরণ হিসেবে সামনে রাখতে চাইছে সরকার। তথ্যমতে, গত ১৪ মে থেকে ভিসিবিরোধী আন্দোলনের কারণে ডুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় একাডেমিক কার্যক্রম আগেই বন্ধ থাকলেও অফিস কার্যক্রম ২২ মে পর্যন্ত চলমান থাকার কথা ছিল। তবে ১৭ মে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এরপর ১৯ মে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। পরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ হলে চুপিসারে ক্যাম্পাসে ফেরেন নতুন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এটাকেই উদাহরণ হিসেবে চুয়েটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় শিক্ষামন্ত্রণালয় ও ভিসি নিয়োগ সংশ্লিষ্টরা। ‎

জানা যায়, চুয়েটের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর আগে ২১ সেপ্টেম্বর রাতে উপাচার্য ভবনে তালা ঝোলানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত থেমে গেছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও ক্লাস-পরীক্ষা বন্ধ এবং ক্যাম্পাসে অচলাবস্থার বিষয়টি উঠে এসেছে। ‎

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৩ সালের ১ জানুয়ারি ক্লাস শুরু করেন। চার বছরের কোর্স অনুযায়ী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে তাদের স্নাতক অধ্যায় শেষ করার কথা। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলন এবং এর আগে চুয়েটে সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম আগেই পিছিয়ে যায়। এর মধ্যে চলমান শাটডাউনের কারণে চতুর্থ বর্ষের প্রথম টার্মের বিভিন্ন বিভাগের দুই থেকে তিনটি পরীক্ষা বাতিল হয়েছে। ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ‎

চুয়েটের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিটি টার্মের ক্লাসের জন্য ৬৫ কার্যদিবস বা ১৩ সপ্তাহ সময় পাওয়া যায়। এ বছর ২২ ডিসেম্বর থেকে দুই সপ্তাহ শীতকালীন ছুটি রয়েছে। রমজান ও ঈদুল ফিতর মিলিয়ে প্রতিবছর প্রায় এক মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। চলমান অচলাবস্থা দীর্ঘ হলে বিদায়ী বর্ষের দ্বিতীয় টার্মের পরীক্ষা আগামী বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে। একই সময়ে কোরবানির ঈদের ছুটি থাকায় পরীক্ষা ঈদের পরেও যেতে পারে। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম শেষ করতে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। চার বছরের কোর্স শেষ করতে তখন সাড়ে চার বছরেরও বেশি সময় লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‎

বর্তমানে চুয়েটে স্বাভাবিক চারটির পরিবর্তে একসঙ্গে পাঁচটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলছে। চলমান আন্দোলনের কারণে এ জট আরও বাড়তে পারে। ছয়টি ব্যাচের জট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরও একাধিক বিভাগের পরীক্ষা আটকে আছে। এমএমই বিভাগের ১৫ অক্টোবর একটি পরীক্ষা হওয়ার কথা ছিল। পূজার ছুটির আগে ইইই ও বিএমই বিভাগের চারটি পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সেগুলো শুরু হওয়া নিয়ে সংশয় রয়েছে।

সম্পর্কিত খবর

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৩২১ শিক্ষার্থী education

একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৩২১ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হয়েছে। এ দফায় নতুন করে ১ লাখ ৭৯ হাজার ৩৪০ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে বরাদ্দ পাননি ৩২১ জন শিক্ষার্থী।