রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
নেদারল্যান্ডসে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

ইউরোপের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো লেইডেন বিশ্ববিদ্যালয়। ১৫৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি কিউএস ওয়ার্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ এ ১৪১তম অবস্থানে ছিল। বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিস তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৬তম।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ ১০ থেকে ১৯ হাজার ইউরো পর্যন্ত সহায়তা প্রদান করবে।

আবেদনের যোগ্যতা

*EEA/EFTA দেশের নাগরিক নন এমন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*লেইডেন বিশ্ববিদ্যালয়ের কোনো মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে;

*একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকলে তা বিবেচিত হতে পারে; প্রয়োজনীয় নথিপত্র

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*মোটিভেশন লেটার;

*ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

সম্পর্কিত খবর

CampusLenz
international-university

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় : ক্যাম্পাসে আলোচনায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক: News Editor

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।

CampusLenz
international-university

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ

প্রতিবেদক: News Editor

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।