মঙ্গলবার; 06 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 06 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি

সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি
রাবির জিয়া হলের প্রভোস্ট
গতকাল সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

ড. ফরিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সেন্টিমেন্টের প্রতি আমরা সম্মান জানিয়ে জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়েছি। বাদবাকি বিষয়গুলো তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা হবে।

এ বিষয়ে আন্দোলনরত সাংবাদিকরা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয়টি দাবি জানিয়েছিলাম। এর মধ্যে একটি দাবি তারা মেনে নিয়েছে—হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে। বাকি পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন তিন দিন সময় চেয়েছে।

তারা আরও বলেন, আমরা চাই, এই তিন দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হোক।

হল প্রভোস্টের বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটার পরও তিনি তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। হামলার সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন সাংবাদিকরা। পরে হামলার গুরুত্বপূর্ণ ওই ফুটেজ মুছে ফেলারও অভিযোগ ওঠে। সাংবাদিকদের দাবি, হামলার সময় ও পরবর্তী পরিস্থিতি হল প্রভোস্টের উপস্থিতিতেই ঘটলেও তিনি হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। তবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট দাবি করেছেন, সংস্কারকাজ চলায় সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং সেখানে কোনো ফুটেজ সংরক্ষিত ছিল না।

সম্পর্কিত খবর

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইবার ইউনিট education

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইবার ইউনিট

প্রতিবেদক: সংগৃহীত

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে দেওয়া এ হুমকিতে আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর কথা বলা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা education

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

গাইবান্ধার লুৎফুর রহমান। দীর্ঘ ৫২ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন মাত্র এক টাকার বিনিময়ে। আর এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে বিশেষ ক্যাটাগরিতে এই শিক্ষাব্রতীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। তিনি সবার কাছে পরিচিত হয়ে আছেন ‘এক টাকার শিক্ষক’ হিসেবে।

অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয় education

অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। রবিবার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহমেদ ও ফুয়াদ হাসান মল্লিক education

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহমেদ ও ফুয়াদ হাসান মল্লিক

প্রতিবেদক: Tahsan

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুণী শিক্ষক ও শিক্ষাবিদদের সম্মাননা দিতে যাচ্ছে সরকার। কাল ৫ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কার তুলে দেবেন। পুরস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদ ছাড়াও সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ জন পুরস্কার পেতে যাচ্ছেন।