বুধবার; 30 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 30 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, মিলবে মাসিক ভাতাও

সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, মিলবে মাসিক ভাতাও
মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির স্টুডেন্ট
ইউনিভার্সিটি হলো মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে চারটি ভিক্টোরিয়ায় এবং একটি মালয়েশিয়ায় অবস্থিত।

সুযোগসুবিধাসমূহ

*সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ;

*জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রথম ৩০ মাস মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে ২৯৫০ রিঙ্গিত প্রদান করা হবে;

*দ্বিতীয় ১২ মাস অস্ট্রেলিয়া থাকাকালীন প্রতি মাসে ৮,৫০০ রিঙ্গিত প্রদান করা হবে;

*মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা প্রদান করবে;

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে এবং প্রতিটি সেকশনে অন্তত ৬.০ করে থাকতে হবে;

*প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে;

প্রয়োজনীয় নথি

*জীবন বৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট ও ছবি;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট;

*ভাষা দক্ষতার সনদপত্র;

*দুইটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*রিসার্চ প্রপোজাল;

*আপনি কেন GEMS প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে মনে করেন, তার ব্যক্তিগত বিবৃতি (300 শব্দ);

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন- https://www.monash.edu.my/research/support-and-scholarships/gems-scholarship

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬।

সম্পর্কিত খবর

স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে scholarship

স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ অক্টোবর ২০২৬।

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয় scholarship

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়। গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আবেদন scholarship

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। “উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ “ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত scholarship

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি। “অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬।