মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

র‌্যাগিংয়ে জড়িত পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

র‌্যাগিংয়ে জড়িত পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পবিপ্রবি
শাস্তির মধ্যে রয়েছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, এক সেমিস্টার থেকে এক বছরের জন্য হল ও ক্লাশ থেকে বহিষ্কার, অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ ও ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কবার্তা।

শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- দ্বিতীয় সেমিস্টারের প্রিয় কুমার সাহা, আসিফ জাহান, তৌফিক হোসেন আলিফ, মনুয়িম তাজওয়ার মাহি, আশরাফুল হক চৌধুরী, সাকিব হোসেন মজুমদার, মুমিনুল ইসলাম লাবিব, উৎস বর্মণ, নাহিম, মুজাহিদুল ইসলাম, জোবায়ের আহমেদ লিমন, রাজিব মিয়া ও লক্ষণ চন্দ্র রায়। তারা প্রত্যেকেই বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী।

পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে। তদন্তে র‌্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব প্রদান, অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট রাতে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী হাবিবকে বিজয়-২৪ হলের কমনরুমে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী হাবিব।

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়! education

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে প্রশ্ন উঠেছে গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়ে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়ের কাছাকাছি রাত ১টা ৪৮ মিনিটে লালন শাহ হলের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলেও তদন্ত প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের রাতে ওই ব্যক্তির উপস্থিতি ও পরিচয় নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা education

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’ education

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে এসে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানতে পারলেন, তিনি আর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নেই। এর মধ্যেই সরকার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।