সোমবার; 28 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 28 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
সর্বশেষ

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি © সংগৃহীত
যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ফুলসারা ঢালীপাড়ার আরিফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (২) এবং একই পরিবারের অপর এক শিশু (২)।

পরিবার সূত্রে জানা যায়, সবার অগোচরে শিশু দুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। কখন তারা পুকুরের পানিতে পড়ে মারা গেছে, তা কেউ বুঝতে পারেনি। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখতে পান স্বজনরা।

একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারজুড়ে। পাশাপাশি গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সম্পর্কিত খবর

হাম-রুবেলা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ টিকাদান শুরু latest

হাম-রুবেলা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ টিকাদান শুরু

প্রতিবেদক: সংগৃহীত

সারাদেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে শুরু হয় হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন। এটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন latest

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) রিমান্ড আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত latest

কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিহত অপ্রতিমের প্রথম জানাজা আজ রবিবার সকাল ১০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এনা বাসের ধাক্কায় জালাল আহমেদের মৃত্যু, চালক পলাতক latest

এনা বাসের ধাক্কায় জালাল আহমেদের মৃত্যু, চালক পলাতক

প্রতিবেদক: সংগৃহীত

গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তুরাগের ধউর কালুমিয়া বাসস্ট্যান্ড এলাকায় এনা পরিবহনের একটি দ্রুতগামী এসি বাসের (ঢাকা মেট্রো ব- ১৫-০৩১০) ধাক্কায় মীর জালাল আহমেদ (৫০) নামে এক তৈরি পোশাক কারখানার কর্মকর্তা নিহত হন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে এবং থানায় এজাহার দায়ের করা হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ না করায় নিহতের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবি করেছে এবং অবিলম্বে ঘাতক চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে। </br> </br>