বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধান্য পাবেন যারা

ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধান্য পাবেন যারা
বাংলাদেশ সচিবালয় ও সরকারের লোগো © সংগৃহীত
বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে মাদ্রাসা অধিদপ্তরকে একটি চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। কবে নাগাদ শুরু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ বুধবার রাতে মাদ্রাসা অধিদপ্তর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বদলি কার্যক্রমের বিষয়ে আজ মন্ত্রণালয় থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বদলি কার্যক্রমের বিষয়ে একটি প্রস্তাবনা দিতে হবে। কিভাবে বদলি কার্যক্রম শুরু করা যায়, কাদের আগে প্রাধান্য দিতে হবে এসব বিষয় নিয়ে আমরা একটি সভা করব এবং প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠাবো।

তারপর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ সে প্রস্তাবনাটি দেখে আমাদের আরেকটি চিঠি দেবে। তারপর থেকে বদলি কার্যক্রম শুরু হবে। আশা করছি খুব শিগগিরই বদলি শুরু হবে।’

এই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসিএতে নিয়োগ পাওয়া ৫ হাজার শিক্ষকরা বদলি কার্যক্রমে প্রাধান্য পাবেন। পরে যথাক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় থেকে বদলি কার্যক্রম শুরু হবে, তবে নারীদেরও প্রাধান্য দেওয়া হবে।

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

সম্পর্কিত খবর

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন education

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও চীনের বিশিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিটাইম ইউনিভার্সিটি education

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিটাইম ইউনিভার্সিটি

প্রতিবেদক: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম শুরু হবে। স্নাতক শ্রেণির পাঠদান এবং ওই সেমিস্টারে নবভর্তিকৃত মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে education

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলট্রেন সংস্কারে চাকসুর উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।