রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাবে নানা সুবিধা

মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাবে নানা সুবিধা
মাভাবিপ্রবি
শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে এবার প্রশাসনের পক্ষ থেকে আইডিকার্ড সংস্করণ করে স্মার্ট আইডি কার্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট আইডিকার্ড শিক্ষার্থীদের ধকল অনেকাংশেই কমিয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের ১ নম্বর সভাকক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ ও ওয়েবপোর্টাল উদ্বোধনের মাধ্যমে এ প্রক্রিয়ার যাত্রা শুরু হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান।

এর আগে, আইডি কার্ড তৈরির দায়িত্ব হল প্রশাসন পালন করতো। হল কর্তৃপক্ষের দাবি ছিল-৫০ থেকে ১০০টি আবেদন জমা না হলে কার্ডের অর্ডার দেওয়া সম্ভব হয় না।

তবে শিক্ষার্থীদের মতামত ছিল, ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র একত্রিত করে সহজেই আইডি কার্ড তৈরি করা সম্ভব।

এ বিষয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, স্মার্ট আইডি কার্ডের অনুপস্থিতি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অসুবিধা তৈরি করে। আলাদা ক্ষেত্রগুলোর জন্য আলাদা আলাদা আইডি কার্ড না করে একটি স্মার্ট আইডি কার্ড দিয়েই সকল সুবিধা নিশ্চিত করা অনেক সহজসাধ্য। আমাদের দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে লাইব্রেরি থেকে বই নেওয়া বা অন্যান্য সুবিধা পাওয়া যায়। ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণে উপস্থিতি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ, স্কলারশিপ আবেদন বা বিশেষ সেবা গ্রহণ, পরিবহন, ক্যাফেটেরিয়ার, বই বা ফটোকপির দোকানে টাকা পরিশোধ, কর্মশালা, সেমিনার বা ইভেন্টে অংশ নিতে স্মার্ট আইডি কার্ডের ব্যবহার, বাইরের প্রতিষ্ঠানে শিক্ষা সফর বা ইন্টার্নশিপের সময় ব্যবহার, আন্তর্জাতিক ছাত্রদের ভিসা আবেদন বা প্রশাসনিক কার্যক্রমে প্রমাণে ব্যবহারসহ একাধিক কাজ করা যায়। তবে বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ ছিল না। আমাদের দিয়েই এই বিষয়টি শুরু হচ্ছে এবং আমরা আশাবাদী ধীরে ধীরে এতে নানা সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত হতে থাকবে।

এ বিষয়ে ২০২০-২১ শিক্ষার্থীবর্ষের লাইফ সায়েন্স অনুষদের এক শিক্ষার্থী জানান, অবশ্যই বিষয়টি এপ্রিশিয়েটিং। তবে আমরা দেশের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথচ আমাদের আইডিকার্ডে প্রযুক্তির ছোঁয়া পেতে এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়াটা চিন্তার খোরাক জোগায়। আমরা যেহেতু এমন সুবিধা পাই নি তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর আমাদেরকে প্রতিটা সেবাক্ষেত্র থেকে আলাদা আলাদা কার্ডের জন্য দৌড় ঝাপ করতে হয়েছে। আমার অনেক বন্ধুকে দেখেছি তারা আবার সেই কার্ড হারিয়ে ফেলে পড়েছিলেন চরম বিপাকে। যেহেতু সব কিছুর ক্লিয়ারেন্স দেখানোর পর অনার্সের সার্টিফিকেট দেওয়া হয়। যেহেতু এখন স্মার্ট কার্ডের প্রচলন শুরু হচ্ছে এবং সকল সুবিধাসমূহ সামগ্রিকভাবে যুক্ত করার প্রচেষ্টা চলছে, আশা করি ভবিষ্যৎ প্রজন্মকে এরূপ ঝামেলার সম্মুখীন হতে হবে না।

নতুন এই স্মার্টকার্ডে শিক্ষার্থীদের জন্য কি কি সুবিধা অন্তর্ভুক্ত করা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে মাভাবিপ্রবি আইসিটি সেলের পরিচালক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, যে আইডি কার্ড শিক্ষার্থীদের দেয়া হবে সেখানে ‘mifare desfire ev3’ চিপ ব্যবহার করা হয়েছে। যা একটা হাই ফ্রিকোয়েন্সি NFC compliant কন্টাক্টলেস স্মার্টকার্ড। এতে শিক্ষার্থীদের পরিচিতি মূলক তথ্যাদি স্টোর করা থাকবে। এটা 13.5 MHz ফ্রিকোয়েন্সিতে অপারেট করে বলে হাইলি সিকিউরড।

‘NFC compliant’ হওয়ায় এটি দিয়ে অ্যাক্সেস কন্ট্রোল, লগ মেইনটেইন করা যাবে। আর কার্ডে যেহেতু শিক্ষার্থীদের তথ্য থাকবে ফলে ক্লাসরুম, লাইব্রেরী, মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া, পরিবহন, হল ইত্যাদি বহুবিধ ব্যবহার করা যেতে পারে।

তবে, আপাতত পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড দিয়ে শুধুমাত্র ক্যাফেটেরিয়ায় পেমেন্ট করা যাবে। শিক্ষার্থীরা অ্যাপের মাধ্যমে ব্যাংক একাউন্ট, কার্ড, বা যেকোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে নিজের ওয়ালেটে অ্যাড মানি করতে পারবে এবং ক্যাফেটেরিয়ায় ক্যাশলেস ট্র্যানজেকশন করতে পারবে।

সবকিছু ঠিকঠাক থাকলে পর্যায়ক্রমে এই কার্ড দিয়ে অন্যান্য সেবা চালু করা যেতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।