শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
তারুণ্য

মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে রাব্বি মুন্সির উদ্যোগে দুই দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্ট

মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে রাব্বি মুন্সির উদ্যোগে দুই দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্ট
মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল টুর্নামেন্ট।
নোয়াখালীর ৭ নম্বর একলাশপুর ইউনিয়নে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে জাহিদুল ইসলাম রাব্বি মুন্সির উদ্যোগে দুই দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখা।

আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের তরুণদের একত্রিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

বর্তমান সময়ে তরুণদের মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফুটবল চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দলগত সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

জাহিদুল ইসলাম রাব্বি মুন্সির এ উদ্যোগের মূল উদ্দেশ্য তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলার মাঠমুখী করা। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন নিয়মিত ও বিস্তৃত হলে একলাশপুর ইউনিয়নে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হবে এবং মাদকবিরোধী সচেতনতা বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এলাকার সচেতন মহলের প্রতি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

স্লোগান: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল।

সম্পর্কিত খবর