মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
মাইলস্টোন কলেজে
মাইলস্টোন কলেজের ইআইআইএন: ১০৮৫৭২। বোর্ড নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে এই ইআইআইএন ব্যবহার করে প্রথম পছন্দ হিসেবে কলেজটিতে আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: মাইলস্টোন কলেজ

ইআইআইএন: ১০৮৫৭২

শিক্ষাবর্ষ: ২০২৬-২৭

শ্রেণি: একাদশ

বিভাগ: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক

ভার্সন: বাংলা ও ইংরেজি

অনলাইনে আবেদন: ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬

ভর্তি: ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ২.০০ প্রয়োজন।

যেভাবে আবেদন: বোর্ড নির্ধারিত ওয়েবসাইট প্রবেশ করে মাইলস্টোন কলেজের ইআইআইএন: ১০৮৫৭২ ব্যবহার করে প্রথম পছন্দ দিয়ে আবেদন করা যাবে। এ ছাড়া কলেজ ক্যাম্পাসের হেল্প ডেস্ক থেকেও অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে।

সাম্প্রতিক ফলাফল: মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ২ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮০০ জন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কলেজটি থেকে ১ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৯৯ দশমিক ৭৬ শতাংশ।

শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: মাইলস্টোন কলেজ ২০০৮ সালে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। এ ছাড়া সারাদেশের এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার মেধাতালিকায় কলেজটি মোট ১৩ বার স্থান লাভ করেছে।

আবাসিক ও পরিবহণ সুবিধা: মফস্বল এলাকার ছাত্র ও ছাত্রীদের জন্য মাইলস্টোন কলেজে পৃথক হোস্টেল ও পরিবহণের ব্যবস্থা রয়েছে। ছেলে ও মেয়েদের পাশাপাশি বাংলা ও ইংরেজি ভার্সনের ক্লাসও পৃথক ভবনে অনুষ্ঠিত হয়।

কলেজটি এমএনআরএস ট্রাস্ট কর্তৃক পরিচালিত। উত্তরার মেইন ক্যাম্পাসের পাশাপাশি উত্তরা তৃতীয় প্রকল্পের দিয়াবাড়িতে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মাত্র ৭৫ গজ দূরে ২৫ বিঘা জমির ওপর কলেজটির একটি স্থায়ী ক্যাম্পাস রয়েছে। সুবিশাল এ ক্যাম্পাসে ৮০০ আবাসিক ছাত্রছাত্রীসহ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কলেজের উপদেষ্টা হিসেবে রয়েছেন কর্নেল নুরুন্ নবী (অব.)। তিনি ফৌজদারহাট ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

ঠিকানা: ৩০ ও ৪৪ গরিব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর-১১ এবং দিয়াবাড়ি (মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মাত্র ৭৫ গজ দূরে), তুরাগ, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

ফোন: ০২-৫৮৯৫৭৭৩৩, ০২-৪৮৯৬৩৪৩৭

মোবাইল: ০১৭৭১৫৮১৬৫০, ০১৩৫১৭২১৯৭২, ০১৩৫১৭২১৯৭৩, ০১৩৫১৭২১৯৭৪, ০১৩৫১৭২১৯৭৫, ০১৩৫১৭২১৯৭৬, ০১৯১৩৮৪৩১৫৯, ০১৯০২২১৪৪৩৬

ওয়েবসাইট: আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে দেখুন-https://www.milestonecollege.edu.bd/

সম্পর্কিত খবর

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়! education

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে প্রশ্ন উঠেছে গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়ে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়ের কাছাকাছি রাত ১টা ৪৮ মিনিটে লালন শাহ হলের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলেও তদন্ত প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের রাতে ওই ব্যক্তির উপস্থিতি ও পরিচয় নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা education

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’ education

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে এসে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানতে পারলেন, তিনি আর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নেই। এর মধ্যেই সরকার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।