বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাইনে মিলল দ্বিখণ্ডিত মরদেহ
তানভীর আহমেদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে দেবীগঞ্জ কৃষি ফার্মের গম গবেষণা কেন্দ্রের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী সংলগ্ন রেলগেট এলাকা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের পাশের একটি ধানক্ষেত থেকে তার দ্বিখণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
নিহত তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তার বাবা মীর বজলুর রশিদ জানান, তাদের পরিবারে কোনো ধরনের বিরোধ ছিল না। তিনি অভিযোগ করে বলেন, ‘দিনাজপুরে কর্মরত থাকার সময় আমার ছেলে ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
এদিকে, মেধাবী এই কৃষি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
psc
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
প্রতিবেদক: সংগৃহীতবাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে আজ শপথ পড়ানো হবে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
psc
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
প্রতিবেদক: সংগৃহীতসরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার দুপুরের পর তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে পিএসসির একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
পিএসসি : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorপিএসসি বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।