সোমবার; 28 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 28 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিতে সেমিনার

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিতে সেমিনার
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ সেমিনার
আইইউবি অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর ভাইস চেয়ারম্যান ড. হুসনে আরা আলী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের (পিসিবি) অ্যাক্রেডিটেশন কমিটির সভাপতি এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য অধ্যাপক মো. শাহ এমরান।

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ শফিকুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী; স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. মিজানুর রহমান; ডিবিএল ফার্মাসিউটিক্যালস-এর সিওও মো. তানভীর সজীব; এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাইফুল ইসলাম; এবং সার্ভিয়ার বাংলাদেশ অপারেশন্সের মার্কেটিং ডিরেক্টর মহিউদ্দিন আন্দালিব। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন আইইউবির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. আকিব বিন রহমান।

মঞ্চে উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. কামরান উল বাছেত, পিএইচডি। পাশাপাশি, ঔষধ প্রস্তুতকারক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবির ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নাসরীন আক্তার।

দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো একটি বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী এবং এতে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবি ফার্মেসি বিভাগের প্রভাষক নাঈমা নুসরাত জাহান এবং রাফিয়া রোকাইয়া হোসেন।

সম্পর্কিত খবর

বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী education

বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ education

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ

প্রতিবেদক: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৬ষ্ঠ সমাবর্তন আগামী ২২ মার্চ, ২০২৭ অনুষ্ঠিত হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে সমাবর্তনের তারিখ নির্ধারণে তাঁর সম্মতি পাওয়া যায়।

ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব education

ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

প্রতিবেদক: সংগৃহীত

ভুয়া ও জাল সনদে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষ কার্যালয়ে এসব শিক্ষককে উপস্থিত থাকতে এক চিঠিতে অনুরোধ করেছে দুদক।