বৃহস্পতিবার; 01 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 01 অক্টোবর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন

বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন
যুক্তরাষ্ট্রে্র তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম
হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) সামার এক্সচেঞ্জ প্রোগ্রামটি ফ্রেড জে. হ্যানসেন ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত একটি প্রোগ্রাম। এটি একটি নন-একাডেমিক প্রোগ্রাম। হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HSI) প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের একটি "লিডারশিপ টুলবক্স" প্রদান করা। যার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা ও নিজ নিজ দেশ এবং সারা বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলা যায়।

সুযোগ-সুবিধা

*রাউন্ড ট্রিপ ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার টিকিট;

*ভিজিটর (SEVIS) ফি;

*স্বাস্থ্যবিমা;

*সম্পূর্ণ আবাসন ব্যবস্থা;

*প্রোগ্রামের সময়কালের জন্য সম্পূর্ণ খাবার;

*পরিবহন খরচ;

*প্রোগ্রাম উপকরণ;

*অংশগ্রহণ সার্টিফিকেট;

*এক্সপোজার ও ট্রিপ;

এগুলো ছাড়াও আরও নানা ধরনের সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

*স্নাতকের শিক্ষার্থীদের অবশ্যই কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল ১ বছর পূরণ করতে হবে;

*১ জুলাই ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;

*একাডেমিক রেফারেন্স;

*ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেসব আবেদনকারী কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে যায়নি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া

তিন সাপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম একবার জমা দিলে আর সম্পাদনা করা যাবে না।

সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন- https://hansenleadershipinstitute.org/apply-now/

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন- https://hansenleadershipinstitute.org/

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭।

সম্পর্কিত খবর

সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, মিলবে মাসিক ভাতাও scholarship

সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, মিলবে মাসিক ভাতাও

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। ‘গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপ ( জিইএমএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। পিএইচডি প্রোগ্রামটি প্রথম ৩৩-৩৬ মাস মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়ার ক্যাম্পাসে এবং পরবর্তী ৯ মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে পরিচালিত হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে scholarship

স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ অক্টোবর ২০২৬।

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয় scholarship

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়। গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আবেদন scholarship

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। “উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ “ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন।