বুধবার; 07 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 07 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক তালিকায় ৪৬৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কোন বিশ্ববিদ্যালয়ের কত? তালিকা দেখুন এখানে—

প্রধানমন্ত্রী স্বর্ণপদক তালিকায় ৪৬৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কোন বিশ্ববিদ্যালয়ের কত?  তালিকা দেখুন এখানে—
প্রধানম্নত্রী স্বর্ণপদক
এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন সর্বোচ্চ ৩০ জন। এরপর তালিকায় রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ জন। আজ সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউজিসি।

৪৬৯ জনের এই তালিকায় ২০১৯ সালের রয়েছেন ১৭৮ জন, ২০২০ সালের ১৪১ জন এবং ২০২১ সালের ১৫০ জন। নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

২০১৯ সালের তালিকা দেখুন এখানে- https://ugc.gov.bd/storage/upload/service-table-data/20261005/20261005_JQNEJg72IVXLeUferqgi.pdf

বিজ্ঞপ্তিতে ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক প্রাথমিকভাবে প্রস্তুতকৃত তালিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা পুনরায় যাচাইয়ের পর সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যা ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০২০ সালের তালিকা দেখুন এখানে- https://ugc.gov.bd/storage/upload/service-table-data/20261005/20261005_yw6y0nNBnH5b0UujDNGq.pdf

এ তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা প্রয়োজনীয় প্রমাণসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক বরাবর লিখিতভাবে অথবা ই-মেইলের (award.ugc2026@gmail.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এই সময়ের পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

২০২১ সালের তালিকা দেখুন এখানে- https://ugc.gov.bd/storage/upload/service-table-data/20261005/20261005_JHQ2poh6o4gPFBK117qD.pdf ‎‎

জানা যায়, ‎বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করা হয়। অনার্স স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতিবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করেন।

ইউজিসি সূত্রে জানা যায়, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ নীতিমালা সংশোধন করা হয়। এর মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও (স্থায়ী সনদপ্রাপ্ত) এ পুরস্কারের আওতায় আসে।

এবারও তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৩২১ শিক্ষার্থী education

একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৩২১ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হয়েছে। এ দফায় নতুন করে ১ লাখ ৭৯ হাজার ৩৪০ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে বরাদ্দ পাননি ৩২১ জন শিক্ষার্থী।

জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মাদ্রাসা শিক্ষক ইমরান education

জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মাদ্রাসা শিক্ষক ইমরান

প্রতিবেদক: সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের অ্যাকাডেমিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন পাবনার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পপাড়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইবার ইউনিট education

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইবার ইউনিট

প্রতিবেদক: সংগৃহীত

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে দেওয়া এ হুমকিতে আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর কথা বলা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট।