রবিবার; 11 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 11 অক্টোবর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

পেশাজীবী নারীদের নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নে ফেলোশিপ দেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

CampusLenz
এ কর্মসূচির বিমানভাড়া, আবাসন, ভিসা ফি ও দৈনিক ভাতাসহ নির্ধারিত খরচ বহন করবে ফেলোশিপ কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

লিড এর পূর্ণরূপ হলো লার্ন, এনগেজ, অ্যাডভান্স অ্যান্ড ডিসরাপ্ট। বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্বের দক্ষতা বাড়ানো এবং তাদের ক্ষমতায়ন করাই এ ফেলোশিপের মূল লক্ষ্য। এক বছর মেয়াদি এ কর্মসূচির আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ।

ফেলোশিপের কার্যক্রম এ ফেলোশিপ প্রোগ্রামটি দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে ভার্চ্যুয়াল কার্যক্রম এবং দ্বিতীয় ধাপে সরাসরি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের সুযোগ থাকবে।

প্রথম ধাপ: ভার্চ্যুয়াল কার্যক্রম প্রথম ধাপে ফেলোরা নিজেদের ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করবেন। এ সময় এক্সিকিউটিভ কোচিংয়ের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি একাডেমিক ক্রেডেনশিয়াল অর্জন, জে-ওয়ান ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা এবং কোর্সের প্রস্তুতি নেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া অনলাইন মেন্টরশিপ সেশন ও বিভিন্ন ভার্চ্যুয়াল আয়োজনে অংশ নিতে পারবেন তাঁরা।

দ্বিতীয় ধাপ: হার্ভার্ডে ছয় সপ্তাহের কর্মসূচি দ্বিতীয় ধাপে নির্বাচিত ফেলোরা ২০২৭ সালের এপ্রিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছয় সপ্তাহ অবস্থান করবেন। এ সময় নেতৃত্ববিষয়ক কর্মশালা, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, জনসমক্ষে বক্তব্য দেওয়া এবং দল গঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্ধারিত ব্যয় ফেলোশিপের আওতায় বহন করা হবে। এর মধ্যে রয়েছে ভিসা ফি, যাওয়া-আসার বিমানভাড়া, আবাসন ও দৈনিক ভাতা।

ফেলোশিপে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে ব্যক্তিগত নেতৃত্বের দক্ষতা বাড়াতে এক্সিকিউটিভ কোচিং।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে মেন্টরশিপ।

হার্ভার্ডের বিভিন্ন আয়োজনে বক্তব্য দেওয়ার সুযোগ।

এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ।

বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ববিষয়ক মাস্টারক্লাসে অংশ নেওয়া।

সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণ।

আবাসিক কর্মসূচির জন্য বিমানভাড়া, আবাসন, ভিসা ফি ও দৈনিক ভাতা।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি নিম্ন ও মধ্যম আয়ের কোনো দেশে কর্মরত নারী পেশাজীবী হতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বৈশ্বিক স্বাস্থ্য খাতে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বর্তমান নিয়োগকর্তার পূর্ণ সমর্থন থাকতে হবে।

নিজ প্রতিষ্ঠানের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা বা চ্যাম্পিয়নকে রেফারেন্স হিসেবে মনোনীত করতে হবে। ২০২৭ সালের এপ্রিলে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মস্থল থেকে ছুটি নেওয়ার সুযোগ থাকতে হবে।

জে-ওয়ান ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করতে সক্ষম হতে হবে।

ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর পরিকল্পনা থাকতে হবে।

গত দুই বছরে চার মাস বা তার বেশি মেয়াদি কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

সর্বোচ্চ দেড় পৃষ্ঠার উদ্দেশ্যপত্র।

চারটি প্রবন্ধ, প্রতিটি সর্বোচ্চ দুই হাজার ক্যারেক্টারের মধ্যে।

নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার।

মেন্টরের কমিটমেন্ট লেটার।

দুটি রেফারেন্স লেটার।

আবেদনের নিয়ম ও শেষ সময়: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ফেলোশিপের বিস্তারিত তথ্য, যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন।

আবেদন শেষ: ১৫ নভেম্বর ২০২৬।

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন scholarship

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরিখ বল ফাউন্ডেশন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা ফাউন্ডেশনটির ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। নির্বাচিত ইন্টার্নরা মাসে ৭০০ মার্কিন ডলার ভাতা পাবেন। এ ছাড়া জে-১ ভিসা ও সংশ্লিষ্ট ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।

ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস scholarship

ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন scholarship

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। এমিলি বাউটমি স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬।