শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর

নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর
নটর ডেম কলেজ
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শেষে প্রবেশপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। এদিকে পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে ফল প্রকাশের এক দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।

ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্য কলেজের হেল্পলাইন নম্বর ০১৯৩৩৩২২৫৩০ ও ০১৯৩৩৩১২৫৩১-এ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা বাংলা বিভাগ এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের জন্য আবেদন করতে পারবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে হলেও ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রয়োজন।

মাধ্যম ও ন্যূনতম জিপিএ: বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রযোজ্য।

আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি।

ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে জানিয়ে দেওয়া হবে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম থেকে ১ হাজার ৯০০ জন, বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যম থেকে ৪০০ জন, মানবিক বিভাগ থেকে ৬০০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জনকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী মৌখিক পরীক্ষার দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা নটর ডেম কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ‘NDC Learning’-এ প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদনকারীদের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদনকারীদের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। মানবিক বিভাগের পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার তারিখ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষার সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ভুল বা অসত্য তথ্য দিয়ে ভর্তি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজের আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপান করেন—এমন শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।