শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
প্রযুক্তি

দেশের বাজারে সনির নতুন এফএক্স৫ ক্যামেরা

দেশের বাজারে সনির নতুন এফএক্স৫ ক্যামেরা
নতুন ক্যামেরা উন্মোচন করছেন সনি সিঙ্গাপুরের কর্মকর্তারা। গতকাল ঢাকায় | ছবি: সংগৃহীত
বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা এফএক্স৫ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘লাইটিং দ্য ওয়ে ফরওয়ার্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যামেরাটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আলোকচিত্র, চলচ্চিত্র নির্মাণ ও গণমাধ্যম খাতের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। পেশাদার ভিডিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এফএক্স৫। এটি একটি ফুল-ফ্রেম সিনেমা ক্যামেরা, যাতে সনির নতুন ফুল-স্ট্যাকড এক্সমোর আরএস সিএমওএস সেন্সর এবং বায়োঞ্জ এক্সআর২ প্রসেসিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এস-লগ৩ মোডে ক্যামেরাটি ১৫ স্টপের বেশি ডায়নামিক রেঞ্জ দিতে সক্ষম। এর বেস আইএসও ৮০০, ৪০০০ ও ১২৮০০। এফএক্স সিরিজে প্রথমবারের মতো এফএক্স৫ ক্যামেরায় ওপেন গেইট শুটিং সুবিধা যুক্ত করা হয়েছে। সেন্সরের সম্পূর্ণ ৩:২ অংশ ব্যবহার করে ভিডিও ধারণ করা যায়। পাশাপাশি ক্যামেরাতেই ১৬-বিট এক্স-ওসিএন র (আরএডব্লিউ) ফরম্যাটে ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে।

ভিডিও ধারণের ক্ষেত্রে ক্যামেরাটি ৫ হাজার রেজল্যুশনে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৬০ ফ্রেম, ৪ হাজার রেজল্যুশনে ১২০ ফ্রেম এবং ফুল এইচডিতে ২৪০ ফ্রেম পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে।

এফএক্স৫-এর অন্যতম উল্লেখযোগ্য সুবিধা হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘হিউম্যান পোজ এস্টিমেশন’ প্রযুক্তি। এর মাধ্যমে মানুষের চোখ, মাথা ও শরীরের অবস্থান শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস ধরে রাখা সম্ভব। কম আলোতেও প্রযুক্তিটি কার্যকরভাবে কাজ করতে পারে। ভিডিও ধারণের সময় ক্যামেরার কাঁপুনি কমাতেও এতে বিশেষ প্রযুক্তি রয়েছে।

অনুষ্ঠানে সনির সিঙ্গাপুর প্রতিনিধিদল এফএক্স৫ উন্মোচন করে। এ সময় সনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জশুয়া কুয়েক এবং সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুরের ভিনসেন্ট টে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাজারে সনি এফএক্স৫-এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২০ হাজার টাকা। ধূসর রঙের ক্যামেরাটির সঙ্গে থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, যা সনি সিঙ্গাপুরের মাধ্যমে দেওয়া হবে। বাংলাদেশের অফিশিয়াল ডিলার ডিজিটাল শপ ও ডিজিটাল কালেকশনের মাধ্যমে ক্যামেরাটি কেনা যাবে।

সনির সার্টিফিকেট পেলেন ১৭ তরুণ নির্মাতা

অনুষ্ঠানে সনি এফএক্স৩ ফিল্ম মেন্টরশিপ অ্যান্ড স্টুডেন্ট প্রচারণার তিনটি প্রকল্পে অংশ নেওয়া ১৭ জন তরুণ নির্মাতাকে সার্টিফিকেট দেওয়া হয়।

একাডেমিক চলচ্চিত্র শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক সিনেমা নির্মাণের অভিজ্ঞতার ব্যবধান কমানো এবং তরুণ নির্মাতাদের জন্য এফএক্স৩ ক্যামেরাকে এন্ট্রি-লেভেল সিনেমা ক্যামেরা হিসেবে পরিচিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রচারণায় মোট ১৮৯ জন আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ১৭ জনকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত করা হয়।

সম্পর্কিত খবর

বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার technology

বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার

প্রতিবেদক: সংগৃহীত

প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন এই সিরিজে ক্যামেরা, চিপ, ব্যাটারি ও ডিসপ্লেতে বড় ধরনের পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় চমক হতে পারে ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি। পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোনও উন্মোচনের ঘোষণা এসেছে, যা প্রযুক্তি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নতুন আইফোনের দামও আগের মডেলের তুলনায় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।