শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফির এডুকেশন ইনস্টিটিউশন, লন্ডনের প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল ও চেয়ারম্যান শাইখ ড. আবুল কালাম আজাদ। তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের সূরা আন-নিসার প্রথম আয়াত তিলাওয়াতের মাধ্যমে সবক প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামী আদর্শ অনুসরণ করে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাইখ ড. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষাজীবন শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি কোরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ, সময়ের সঠিক ব্যবহার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া ও নৈতিকতার চর্চা করার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, সাবেক কৃতি শিক্ষার্থী ডা. ফাওযান আব্দুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির লেকচারার অ্যাডভোকেট আব্দুল আউয়াল, তাহফীজ ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল সা'দ আহমাদ মাদানী এবং জিল ফার্মা, লন্ডনের ফার্মাসিস্ট ওসামা বিন আবুবকর।

এ ছাড়া উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম এম রবিউল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, হাফেজ সাইফুল্লাহ ফয়সাল, মাওলানা মাসহুদুল আলম, ইসমাইল মোল্লা, অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং মাদ্রাসার দুই ভাইস প্রিন্সিপাল এরশাদ উল্লাহ আজহারী ও অধ্যাপক আরিফ উল্লাহসহ শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখ ড. আবুল কালাম আজাদকে মাদ্রাসা প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে স্বাগত জানায় তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার একটি চৌকস স্কাউট দল।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন নাইফ নুআইসীর মুসাব, মাহফুজুর রহমান ফাহিম, মোহাম্মদ বিন শহীদ এবং এ বছর দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ।

কৃতি শিক্ষার্থী কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, ইসলামী নাশিদ, গান, কাওয়ালি ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা ছিল নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং গুণীজনের উপস্থিতিতে পুরো আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।

সম্পর্কিত খবর

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা education

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা

প্রতিবেদক: সংগৃহীত

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ফাঁকা পড়ে আছে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরবে, তা এখনো নিশ্চিত নয়। এতে সেশনজটের শঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগের ৫ হাজারের বেশি শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাম্পাসের আন্দোলন গড়িয়েছে চট্টগ্রাম শহরেও। সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। যদিও আন্দোলনে ২৩ ব্যাচের কোনো শিক্ষার্থী নেই। তারা পরীক্ষা শেষে বাড়ি চলে গেছেন। ২৪ ব্যাচের কিছু শিক্ষার্থী আন্দোলনে রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।