মঙ্গলবার; 13 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 13 অক্টোবর 2026 | আর্কাইভ
সর্বশেষ

ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী

ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী
ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (সিজন–২)-এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রানার্সআপ প্রাইভেট ইউনিভার্সিটি কমিউনিটি লালমনিরহাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ‎

‎

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার সাবেক প্রধান উপদেষ্টা এম এ কাদের, সভাপতি সুলতানা ইয়াসমীন এবং সাধারণ সম্পাদক এস. এ. হানিফ। ‎

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জিহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল খান দুর্জয়। ‎

‎

‎আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি তাঁদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দলীয় চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশের সুযোগ সৃষ্টি হয়। ‎

‎

‎অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়। ‎

‎

‎টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণীকে ঘিরে ঢাকায় অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং ক্রীড়াঙ্গনে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে আয়োজক সংগঠনটি।

সম্পর্কিত খবর

একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল latest

একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি হিসেবে একদিনের জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন উচ্চমাধ্যমিক পড়ুয়া শীতল। আজ রবিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে শীতল অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের প্রতীকী দায়িত্ব পালন করেছেন বলে প্ল্যান ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল জানালেন দোকানি latest

দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল জানালেন দোকানি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। হত্যার আগে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের পাশের রায়া ফ্যাশন নামের একটি দোকানে প্রায় ১৫ মিনিট নিজের আইফোন চার্জ দিয়েছিল সে। এ সময় দোকানের আশপাশে হাঁটাচলাও করে তাজমিন।

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবি, লাশ মাটিচাপা ডিমলায় latest

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তিপণ দাবি, লাশ মাটিচাপা ডিমলায়

প্রতিবেদক: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় বসতভিটার মাটি খুঁড়ে রাকিব ইসলাম (১৭) নামে মেডিকেল ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ঢাকায় হত্যার পর মরদেহ একটি কার্টনে করে ডিমলায় এনে নিজ বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে রাখেন আব্দুল্লাহ মামুন (২৩) নামে এক যুবক। পরে রাকিব জীবিত আছেন, এমন দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ latest

র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।