শুক্রবার; 02 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 02 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ
নর্থ সাউথ ইউনিভার্সিটি
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর (পাবলিক ও প্রাইভেট) মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে চারটি বিশ্ববিদ্যালয়ই ৮০১-১০০০ ব্যান্ডে অবস্থান করছে। র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটির সীমা বিবেচনায় নিয়ে এ ধরনের গ্লোবাল ব্যান্ড ব্যবহার করা হয়। এ বছর টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশ করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক মূল্যায়নের ক্ষেত্রে এটি অন্যতম স্বীকৃত র‍্যাঙ্কিং হিসেবে বিবেচিত হয়। এ বছরের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ধারাবাহিক অবস্থান বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক মান, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা ও স্নাতকদের ফলাফল উন্নয়নে চলমান প্রচেষ্টার প্রতিফলন। প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নিতে গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস বিশ্বের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং। এতে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।

সম্পর্কিত খবর

জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন education

জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন

প্রতিবেদক: সংগৃহীত

জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি education

স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি

প্রতিবেদক: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন পাওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। তবে এখনো বেতন পাননি তারা। শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে কিছুটা দেরি হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি education

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি এ অবস্থান অর্জন করেছে। বৈশ্বিকভাবে ডিআইইউ ৮০১–১০০০ অবস্থানের ব্যান্ডে রয়েছে।

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার education

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাসে সিনিয়র-জুনিয়র মারামারিকে কেন্দ্র করে আবারও আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলা বিভাগের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।