শুক্রবার; 02 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 02 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন

জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন
জাপানে উচ্চশিক্ষা
হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের এ বৃত্তিতে মোট ১০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা কোর্সের মেয়াদ অনুযায়ী প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন পর্যন্ত বৃত্তি পাবেন। এ ছাড়া আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচও দেওয়া হবে।

স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ বৃত্তির মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে।

বৃত্তির সুযোগ-সুবিধা: হোনজো আন্তর্জাতিক বৃত্তিতে শিক্ষার্থীদের আর্থিক ও একাডেমিক সহায়তা দেওয়া হবে। সুবিধাগুলো হলো:

পূর্ণ টিউশন ফি মওকুফ।

এক বা দুই বছরের কোর্সের জন্য মাসিক ২ লাখ ৩০ হাজার ইয়েন।

তিন বছরের কোর্সের জন্য মাসিক ২ লাখ ১০ হাজার ইয়েন।

চার বা পাঁচ বছরের কোর্সের জন্য মাসিক ১ লাখ ৮০ হাজার ইয়েন।

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ।

যোগ্যতা:

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

জাপানে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

জাপানি নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।

স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।

হোনজো ফাউন্ডেশনের অন্য কোনো বৃত্তি পেলে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে না।

স্নাতকোত্তরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

পিএইচডিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

কোর্স শেষে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে।

জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে।

যেসব নথি লাগবে: আবেদনের সময় প্রয়োজনীয় নথিগুলো জমা দিতে হবে।

১. সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।

২. দুই মিনিটের ভিডিও। এতে আবেদনকারীকে তাঁর গবেষণা পরিকল্পনা ব্যাখ্যা করতে হবে।

৩. একাডেমিক ট্রান্সক্রিপ্ট। স্নাতক পর্যায়ের ট্রান্সক্রিপ্ট জাপানি বা ইংরেজি ভাষায় হতে হবে। অন্য ভাষায় হলে অনুবাদ করে জমা দিতে হবে।

৪. গবেষণা প্রস্তাব। এতে গবেষণার বিষয়, গবেষণার ফলাফল কীভাবে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এবং একাডেমিক, গবেষণা ও সামাজিক কার্যক্রমে অর্জনের তথ্য উল্লেখ করতে হবে।

৫. সুপারভাইজারের সুপারিশপত্র।

৬. ভর্তির চিঠি বা গ্রহণপত্র।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য হোনজো স্কলারশিপের আবেদন পোর্টাল- https://entry.hisf.or.jp/ এ প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর।

বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের ওয়েবসাইট দেখুন।

সম্পর্কিত খবর

স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি education

স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি

প্রতিবেদক: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন পাওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। তবে এখনো বেতন পাননি তারা। শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে কিছুটা দেরি হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ education

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ

প্রতিবেদক: সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর (পাবলিক ও প্রাইভেট) মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি education

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি এ অবস্থান অর্জন করেছে। বৈশ্বিকভাবে ডিআইইউ ৮০১–১০০০ অবস্থানের ব্যান্ডে রয়েছে।

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার education

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাসে সিনিয়র-জুনিয়র মারামারিকে কেন্দ্র করে আবারও আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলা বিভাগের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।