শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন

জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। ‎

‎প্রকল্পের আওতায় মেডিকেল সেন্টারের ল্যাবে আধুনিক মাইক্রোস্কোপ, হেলথ চেকআপ ডিজিটাল মনিটর ও এক্স-রে ফিল্ম ভিউয়ার সংযোজন করা হবে। পাশাপাশি রোগীবান্ধব একাধিক ট্রলি, ছয় শয্যার ডাবল-ফাংশন ইমার্জেন্সি বেড, পাঁচ টন এসি এবং আবাসিক হল ও মেডিকেল সেন্টারের জন্য ২২টি হুইলচেয়ার যুক্ত করা হবে। ‎

‎এ ছাড়া প্রথমবারের মতো জাবি মেডিকেল সেন্টারে অপারেশন থিয়েটার সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১০ শয্যাবিশিষ্ট একাধিক ওয়ার্ড স্থাপনের কাজও শুরু হবে বলে জানিয়েছে জাকসু। ‎

‎উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঢাকা থেকে দূরে হওয়ায় জরুরি চিকিৎসায় আমাদের সীমাবদ্ধতা ছিল। শত বাজেট ঘাটতি ও সরঞ্জামের অভাব সত্ত্বেও জাকসুর উদ্যোগে প্রাপ্ত ২৫ লাখ টাকার অনুদান দিয়ে আজ সেই চিকিৎসাসংকট দূর করার দারুণ সূচনা হলো।’ ‎

‎তিনি বলেন, ‘বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের সুযোগ্য অ্যালামনাই ও সাবেক জাকসু নেতৃবৃন্দ এগিয়ে এলে আমরা জাহাঙ্গীরনগরকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারব। যাঁরা এই ঐতিহাসিক কাজের শুভ সূচনা করলেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ।’ ‎

‎উপাচার্য আরও বলেন, ‘এই কেন্দ্রটি দ্রুতই একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেবে—এই প্রত্যাশায় জাকসু মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ ‎

‎এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘২৫ লাখের বেশি টাকার এই প্রকল্পটি সম্পূর্ণ আমাদের উদ্যোগে বাস্তবায়িত হতে যাচ্ছে। এর আওতায় জাবি মেডিকেল সেন্টারের ল্যাবে আধুনিক মাইক্রোস্কোপ, হেলথ চেকআপ ডিজিটাল মনিটর, এক্স-রে ফিল্ম ভিউয়ার, রোগীবান্ধব ট্রলি, ছয় শয্যার ডাবল-ফাংশন ইমার্জেন্সি বেড, পাঁচ টন এসি এবং হল ও মেডিকেল সেন্টারের জন্য ২২টি হুইলচেয়ার সংযোজন করা হবে।’ ‎

‎তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো জাবি মেডিকেল সেন্টারে অপারেশন থিয়েটার সুবিধা চালু করা হচ্ছে। পাশাপাশি ১০ শয্যাবিশিষ্ট একাধিক ওয়ার্ডের কাজ শুরু হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় আরও বিভিন্ন ধরনের ল্যাব ইকুইপমেন্ট সংযোজনের পরিকল্পনাও রয়েছে।’ ‎

‎জাকসুর জিএস জানান, শিক্ষার্থীদের জন্য নেওয়া এ প্রকল্পে স্পন্সর করেছেন বিশিষ্ট ক্লিনিক্যাল এমব্রায়োলজিস্ট ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান। ‎

‎অনুষ্ঠানে জাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।