মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাতিমতলায় এসংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি মেসে দরজায় ছিটকিনি লাগানো নিয়ে গত বৃহস্পতিবার সমাজবিজ্ঞান বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সৈকতের সঙ্গে অর্থনীতি বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সোভন ও আজমের কথা-কাটাকাটি হয়। জুনিয়র শিক্ষার্থী হয়েও জ্যেষ্ঠ শিক্ষার্থীকে ছিটকিনি লাগাতে বলার জেরে এ বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কথাকাটাকাটির একপর্যায়ে সৈকতকে গালাগাল করে মেস থেকে বের করে দেওয়া হয়।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দাবি, বৃহস্পতিবার রাতে অর্থনীতি ও কেমিস্ট্রি বিভাগের কিছু শিক্ষার্থী তাদের বিভাগের শিক্ষার্থীদের বাসায় তল্লাশি চালায় ও তালাবন্ধ করে রাখে। পরবর্তীতে বিষয়টি সমাধান ও তালা খোলার বিষয়ে পদক্ষেপ নিতে প্রক্টরকে জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি। শুক্রবার বিকেলে ছাতিমতলার একটি দোকানে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ বসলে সেখানে নতুন করে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।

ঘটনার জের ধরে রাত ১০টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের সাথে কেমিস্ট্রি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও যোগ দিলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শ'খানেক শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশ্রাফুল বলেন, গতকাল আমরা জানতে পারি যে গতকাল রাত ১২টা একটার দিকে ইকোনোমিকস ও ক্যামেস্ট্রি বিভাগের কিছু শিক্ষার্থী আমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সৈকতসহ আমাদের বিভাগের বিভিন্ন শিক্ষার্থীর বাসায় তল্লাশি চালায় এবং তালা বদ্ধ করে রাখে। এঘটনা প্রক্টরকে জানালে প্রক্টর বলে তোমরা তোমাদের বিভাগের পোলাপান নিয়ে তালা খুলেটা দাও। সন্ধার দিকে বিভাগের শিক্ষার্থীরা মিলে তালা খুথে গিয়ে একটা পেরেক মারা দেখে মাড়ির মালিককে ডাকি। তখন বাড়ি ওয়ালা নামাজে থাকায় ওই ম্যাসের আরিফ ভাইকে ডাকতে গেলে তিনি উচ্চ ভাষায় কথা বলে। আমরা তখন নিচে থেকে উপরে চলে যায়। আমরা তখন মিমাংসা করবে বলে উভয় পক্ষ থেকে ৫জন বসে করে মিমাংসা করবে বলে আমরা চলে আসি। এর বিশ্ববিদ্যালয়ের সামনে ইসলামি ব্যাংকের নিচে বসে থাকা অবস্থায় ক্যামেস্ট্রি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালায়।

ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন মুঠোফোনে জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

সম্পর্কিত খবর

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়! education

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে প্রশ্ন উঠেছে গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়ে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়ের কাছাকাছি রাত ১টা ৪৮ মিনিটে লালন শাহ হলের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলেও তদন্ত প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের রাতে ওই ব্যক্তির উপস্থিতি ও পরিচয় নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা education

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’ education

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে এসে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানতে পারলেন, তিনি আর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নেই। এর মধ্যেই সরকার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।