সোমবার; 05 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 05 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহমেদ ও ফুয়াদ হাসান মল্লিক

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহমেদ ও ফুয়াদ হাসান মল্লিক
ড. নোভা আহমেদ ও ফুয়াদ হাসান মল্লিক
তারা হলেন— বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, গুণী শিক্ষক সম্মাননা প্রদানের লক্ষ্যে গঠিত ৬টি সার্চ-কমিটির আহ্বায়করা দেশব্যাপী যাচাই-বাছাই শেষে জাতীয় পর্যায়ের জন্য প্রাথমিকভাবে ২৫০ জন শিক্ষকের একটি তালিকা জাতীয় স্টিয়ারিং কমিটির বিবেচনার জন্য জমা দেন। জমা পড়া এই প্রাথমিক তালিকা থেকে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ও নিবিড় আলোচনার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে চূড়ান্তভাবে ১০১ জন শ্রেষ্ঠ শিক্ষককে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত এই ১০১ জন গুণী শিক্ষকের প্রত্যেককে সম্মাননাস্বরূপ নগদ ২ লাখ টাকা করে প্রদান করা হবে।

তালিকা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সাধারণ ও মাদ্রাসা মিলিয়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে ২০ জন এবং কলেজ পর্যায়ে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে ২৫ জন শিক্ষক সম্মাননা পাবেন।

এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন শিক্ষককে সম্মাননা দেয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষককে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষকও সম্মাননা পাবেন।

সম্পর্কিত খবর

অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয় education

অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। রবিবার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই education

নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই

প্রতিবেদক: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়া অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর বদলি ও পদায়নের আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরদিনই ‘প্রশাসনিক কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন education

স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

প্রতিবেদক: সংগৃহীত

নারীদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্যান্সারের ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেনের (ক্যাপ) উদ্যোগে কুষ্টিয়ার মধুপুর এলাকায় পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় education

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’-এ স্থান করে নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে এটিকে।