রবিবার; 27 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 27 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের সুযোগ

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের সুযোগ
কলেজ শিক্ষার্থী
সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পুনরায় ২য় ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের (https://xiclassadmission.gov.bd) প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে।

এতে বলা হয়, যে সকল শিক্ষার্থী ১ম ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি ২য় ধাপে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা জমা দিতে হবে না। এ ধরণের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন/এডিট সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ২য় ধাপে আবেদনের সময় কোটা নির্ধারণের ক্ষেত্রে কোটার যোগ্যতা বুঝে আবেদন করা এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অনুরোধ করা যাচ্ছে।

২য় ধাপে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন:

১. যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি;

২. যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি;

৩. যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।

এছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

সম্পর্কিত খবর

ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি education

ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি

প্রতিবেদক: সংগৃহীত

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মূল্যায়নে বড় সাফল্য পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এ আইইউবিএটি বাংলাদেশে টানা দ্বিতীয় বারের মত প্রথম স্থান অর্জন করেছে হয়েছে। আইইউবিএটির এশিয়ায় অবস্থান ১১৩তম এবং বিশ্বে ১৯৭তম অবস্থানে রয়েছে।

নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের education

নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি (উপাচার্য) নিয়োগের প্রতিবাদে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।

পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু education

পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু

প্রতিবেদক: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীন দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম ভাইভাতেই সফল জান্নাতুল education

ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম ভাইভাতেই সফল জান্নাতুল

প্রতিবেদক: সংগৃহীত

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সুযোগ না পাওয়ার পর দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়ার কথা ভেবেছিলেন জান্নাতুল আয়েশা। সেই সময় এক বড় ভাইয়ের পরামর্শে আইন বিভাগে ভর্তি হন তিনি। তখন হয়ত জানতেন না, এই সিদ্ধান্তই একদিন তাকে নিয়ে যাবে বিচারকের আসনে। দীর্ঘদিনের পরিশ্রম, মা-বাবার অনুপ্রেরণা, শিক্ষকদের দোয়া ও নিজের ওপর বিশ্বাসকে সঙ্গী করে অবশেষে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সফল হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী।