মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

উত্তরা ইউনিভার্সিটিতে ‘CA, CMA, ACCA & Beyond’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটিতে ‘CA, CMA, ACCA & Beyond’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ICMAB-এর Vice President S. M. Zahir Uddin Haider
উত্তরা ইউনিভার্সিটি তে “The Road to a Career in Professional Accounting: CA, CMA, ACCA & Beyond” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের Multipurpose Hall-এ এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটির School of Business, Office of External Affairs (OEA) এবং Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের জন্য পেশাদার অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন যোগ্যতা, ক্যারিয়ার সম্ভাবনা এবং পেশাগত উন্নয়নের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে CA, CMA ও ACCAসহ বিভিন্ন পেশাদার অ্যাকাউন্টিং যোগ্যতা অর্জনের পথ, বাংলাদেশ ও বিদেশে ক্যারিয়ারের সুযোগ, কোর্স এক্সেম্পশন, পেশাজীবী সংগঠনের সদস্যপদের সুবিধা এবং বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একাডেমিক শিক্ষা কীভাবে পেশাগত সাফল্যের সঙ্গে যুক্ত হতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির School of Business-এর Professor Dr. Md. Mohsin-Ul Islam।

সেমিনারে ICMAB-এর Vice President S. M. Zahir Uddin Haider, FCMA “Career Opportunities for Future Professional Accountants in Bangladesh and Abroad” শীর্ষক সেশন পরিচালনা করেন। তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাদার অ্যাকাউন্ট্যান্টদের জন্য বিদ্যমান ক্যারিয়ার সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

Dr. Md. Mamunur Rashid, FCMA, Professor & Director, ICMAB “Why Choose ICMAB? — Curriculum, Course Exemptions & Membership Benefits” শীর্ষক সেশনে ICMAB-এর কারিকুলাম, কোর্স এক্সেম্পশন এবং সদস্যপদের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

সেমিনারে উত্তরা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও CMA, CA-PL Md. Akram Uddin Ahmed তাঁর পেশাগত সাফল্যের গল্প ও কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের পেশাদার অ্যাকাউন্টিং পেশায় প্রবেশের বিভিন্ন সম্ভাব্য পথ সম্পর্কে বাস্তব ও অনুপ্রেরণামূলক ধারণা দেয়।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তরা ইউনিভার্সিটির DBA-এর Associate Professor & Program Director Dr. Soeb Md Shoayeb Noman। অনুষ্ঠানের Master of Ceremony হিসেবে দায়িত্ব পালন করেন Department of Business Administration-এর Assistant Professor Mohammad Sharif Hossain।

আয়োজনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে SDG 4 (Quality Education)-এর আওতায় শিক্ষার্থীদের ক্যারিয়ারভিত্তিক শিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি, SDG 8 (Decent Work and Economic Growth)-এর আওতায় কর্মজীবনের প্রস্তুতি ও পেশাগত সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং SDG 17 (Partnerships for the Goals)-এর আওতায় ICMAB-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে একাডেমিয়া ও পেশাদার অ্যাকাউন্টিং কমিউনিটির মধ্যে সহযোগিতা জোরদারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেমিনারের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পেশাদার অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ক্যারিয়ার পথ, প্রয়োজনীয় যোগ্যতা এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পান।

সম্পর্কিত খবর

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়! education

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে প্রশ্ন উঠেছে গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়ে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়ের কাছাকাছি রাত ১টা ৪৮ মিনিটে লালন শাহ হলের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলেও তদন্ত প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের রাতে ওই ব্যক্তির উপস্থিতি ও পরিচয় নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা education

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’ education

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে এসে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানতে পারলেন, তিনি আর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নেই। এর মধ্যেই সরকার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।