মঙ্গলবার; 13 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 13 অক্টোবর 2026 | আর্কাইভ
স্কলারশিপ

উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে

উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
একোল নর্মাল সুপেরিয়র (ইএনএস)
এতে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন সুবিধা ও মাসে ১ হাজার ইউরো ভাতা দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।

একোল নর্মাল সুপেরিয়র ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান। ১৭৯৪ সালে শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিখ্যাত সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন দার্শনিক জঁ-পল সার্ত্র ও অঁরি বের্গসন, রসায়নবিদ ও জীববিজ্ঞানী লুই পাস্তুর এবং রাজনৈতিক নেতা লেওঁ ব্লুম।

স্কলারশিপের সুযোগ-সুবিধা: এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা কয়েকটি সুবিধা পাবেন। সেগুলো হলো সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, প্রতি মাসে ১ হাজার ইউরো ভাতা।

স্কলারশিপের সংখ্যা ও মেয়াদ: এ স্কলারশিপে বিজ্ঞান বিভাগে ১০টি এবং সাহিত্য বিভাগে ১০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছর মেয়াদে এ বৃত্তির সুবিধা পাবেন।

যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে: মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান এ দুই বিভাগে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে রয়েছে অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, ক্লাসিক্যাল স্টাডিজ (গ্রিক ও লাতিন), ফিল্ম স্টাডিজ, থিয়েটার স্টাডিজ, আর্ট হিস্ট্রি, মিউজিকোলজি, কগনিটিভ সায়েন্সেস, ইকোনমিকস, পলিটিক্যাল স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, আইন ও দর্শনের ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের ইতিহাস, ভাষাতত্ত্ব, সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্ব।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলো হলো বায়োলজি, কেমিস্ট্রি, জিওসায়েন্সেস, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিকস, ফিজিকস ও কগনিটিভ সায়েন্সেস।

আবেদনের যোগ্যতা: এ স্কলারশিপের জন্য আবেদন করতে প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, বয়স ২৬ বছরের কম হতে হবে, নির্ধারিত প্রোগ্রামে আবেদনের জন্য পূর্ববর্তী প্রোগ্রামের সনদ থাকতে হবে, আগে আবেদন বাতিল হয়েছে, এমন প্রার্থীদের পুনরায় আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদন ফরম, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র, ১ থেকে ৩ পৃষ্ঠার মোটিভেশন লেটার, পাসপোর্ট, ২ থেকে ৪টি সুপারিশপত্র, গবেষণাকর্মের প্রয়োজনীয় তথ্য, যদি থাকে, সব নথিপত্র পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম ও শেষ সময়: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য তথ্য জানতে এবং আবেদন করতে একোল নর্মাল সুপেরিয়রের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন-https://www.ens.psl.eu/en/une-formation-d-exception/admissions/international/international-selection

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬।

সম্পর্কিত খবর

আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, করুন আবেদন scholarship

আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, করুন আবেদন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ISTA)। আইইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ জানুয়ারি ২০২৭।

পেশাজীবী নারীদের নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নে ফেলোশিপ দেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় scholarship

পেশাজীবী নারীদের নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নে ফেলোশিপ দেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য লিড ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর নারী পেশাজীবীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এতে নেতৃত্ব উন্নয়নে প্রশিক্ষণ, এক্সিকিউটিভ কোচিং, মেন্টরশিপ ও হার্ভার্ডে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন scholarship

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরিখ বল ফাউন্ডেশন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা ফাউন্ডেশনটির ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। নির্বাচিত ইন্টার্নরা মাসে ৭০০ মার্কিন ডলার ভাতা পাবেন। এ ছাড়া জে-১ ভিসা ও সংশ্লিষ্ট ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।

ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস scholarship

ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস

প্রতিবেদক: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।