রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬: জনসচেতনতায় বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি শিক্ষার্থীরা

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬: জনসচেতনতায় বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি শিক্ষার্থীরা
International Youth Day 2026
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির (BU) ফার্মেসি বিভাগ। শুধু আনুষ্ঠানিক উদযাপন নয়, জনস্বাস্থ্য সচেতনতা তৈরিতে মাঠপর্যায়ে কাজ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশে চলমান ভয়াবহ হাম-প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে হাম সম্পর্কে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ৩ সুস্বাস্থ্য ও কল্যাণ এবং SDG ১৭ লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীরা মোহাম্মদপুরের বস্তি এলাকায় গিয়ে বাড়ি বাড়ি হাম রোগের উপসর্গ, টিকাদান ও প্রতিরোধ বিষয়ে সচেতনতা তৈরি করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। দিনটির কর্মসূচির শুরুতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়।

এরপর বিভাগের Community Health Awareness Program-এর অংশ হিসেবে “Understanding Measles: The Bangladesh Perspective, Awareness and Prevention” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে হাম রোগের ভাইরাস, টিকা, চিকিৎসা, প্রতিরোধের কৌশল এবং রোগ নির্মূলের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন কী-নোট স্পিকার ফারহানা লিজু।

সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাইজুল ইসলাম, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, সিএসই বিভাগের প্রধান প্রফেসর সাদিক ইকবাল, প্রক্টর ড. নেছারউদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন। সেমিনারটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের লেকচারার টনিমা এনাম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইভেন্ট কো-অর্ডিনেটর এবং ফার্মেসি বিভাগের লেকচারার সাবিহা খাতুন উর্মি।

সেমিনার শেষে শিক্ষার্থীরা মোহাম্মদপুরের বস্তি এলাকায় কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রমে অংশ নেন। সেখানে তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে হাম রোগের লক্ষণ, টিকাদানের গুরুত্ব এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করেন।

আয়োজকরা জানান, একজন ফার্মাসিস্টের ভূমিকা শুধু ওষুধ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন ফার্মাসিস্ট সমাজের মানুষের কাছে বিশ্বস্ত স্বাস্থ্যশিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক যুব দিবসে শিক্ষার্থীদের এই উদ্যোগ তারই বাস্তব প্রতিফলন।

অনুষ্ঠানে কী-নোট বক্তব্য দেওয়ার জন্য ফারহানা লিজু এবং সহ-আয়োজক হিসেবে সহযোগিতার জন্য Incepta Pharmaceuticals Limited কে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।