আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রানার-আপ
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা দল। এ অর্জনে দলটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম।
১৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ সাফল্য খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের স্বীকৃতি। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবার সাফল্য কামনা করেন।
দেশের ২৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাত রাউন্ডের খেলায় পাঁচটি জয় ও ১০ পয়েন্ট অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দল।
অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়দের পাশাপাশি দাবা পরিচালনা কমিটির ম্যানেজার অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং সহযোগী ম্যানেজার অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদের প্রতিও শুভেচ্ছা জানানো হয়।
জাবি দাবা দলের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছে। ভবিষ্যতেও দলটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পর্কিত খবর
অন্যান্য খেলা : নতুন উদ্যোগে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে
প্রতিবেদক: CampusLenz Adminঅন্যান্য খেলা বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
অন্যান্য খেলা : ক্যাম্পাসে আলোচনায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত
প্রতিবেদক: CampusLenz Adminঅন্যান্য খেলা বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।
অন্যান্য খেলা : শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ
প্রতিবেদক: CampusLenz Adminঅন্যান্য খেলা বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।