রবিবার; 27 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 27 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মারামারি

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মারামারি
আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থী
রোববার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব লাগোয়া গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী দুপুর পৌনে ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

“কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”

সংঘর্ষের কারণ জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বা সংঘর্ষের জন্য কোনো কারণ লাগে না।

“অতীতেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনো কারণ পাওয়া যায়নি।”

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কী কারণে করেছে তা জানি না।

“আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গেছে।”

তিনি বলেন, “আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ফের সংঘাত এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা হয়েছিল।

তবে সেই সমঝোতার পরও রোববার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল।

সম্পর্কিত খবর

ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব education

ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব

প্রতিবেদক: সংগৃহীত

ভুয়া ও জাল সনদে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষ কার্যালয়ে এসব শিক্ষককে উপস্থিত থাকতে এক চিঠিতে অনুরোধ করেছে দুদক।

ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি education

ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় আইইউবিএটি

প্রতিবেদক: সংগৃহীত

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মূল্যায়নে বড় সাফল্য পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এ আইইউবিএটি বাংলাদেশে টানা দ্বিতীয় বারের মত প্রথম স্থান অর্জন করেছে হয়েছে। আইইউবিএটির এশিয়ায় অবস্থান ১১৩তম এবং বিশ্বে ১৯৭তম অবস্থানে রয়েছে।

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের সুযোগ education

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের সুযোগ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এটি চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা।

নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের education

নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি (উপাচার্য) নিয়োগের প্রতিবাদে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।