শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

অক্সফোর্ডে পিএইচডির সুযোগ পেলেন রুয়েট শিক্ষক আরাফাত রহমান

অক্সফোর্ডে পিএইচডির সুযোগ পেলেন রুয়েট শিক্ষক আরাফাত রহমান
রুয়েট শিক্ষক আরাফাত রহমান
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় আগামী তিন বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষণা করবেন তিনি। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ‘ফ্যাব্রিকেশন অব অপটিক্যাল ফাইবার সেন্সর’। এ গবেষণার মাধ্যমে অপটিক্যাল ফাইবার সেন্সর তৈরির বিষয়ে উচ্চতর গবেষণায় যুক্ত থাকবেন তিনি। ‎

‎তাঁর এই তিন বছরের পিএইচডি অধ্যয়ন ও গবেষণা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ অর্থায়িত হবে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন তাঁকে এ মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত করেছে। ‎

‎আরাফাত রহমানের এ অর্জন তাঁর একাডেমিক উৎকর্ষ, নিষ্ঠা এবং গবেষণার প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অক্সফোর্ডের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ তাঁর একাডেমিক ও গবেষণা জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এ অর্জন রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যও গৌরবের। ‎

‎পিএইচডি গবেষণাকালে তিনি অপটিক্যাল ফাইবার সেন্সর নিয়ে কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন জ্ঞান ও গবেষণায় অবদান রাখার সুযোগ পাবেন। তাঁর এই গবেষণা ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়ন ও গবেষণাক্ষেত্রে আরও সম্ভাবনার পথ উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ‎

‎রুয়েটের পরিবার তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়ে পিএইচডি অধ্যয়ন ও গবেষণার নতুন অধ্যায়ে সাফল্য কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, অক্সফোর্ডে তাঁর গবেষণাকর্ম আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।